তোমার সাথে প্রথম দেখা, কথা, চ্যাটিং অতঃপর মোবাইল এ আলাপচারিতা, সব নিশ্চয় তোমার মনে আছে, শুরুতে আমাদের মাঝে কথাগুলো হত প্রফেশনাল কাজ কর্ম নিয়ে, তুমি চাকুরীতে নতুন, আর এই জগতে আমার অগাধ(?) জ্ঞান, দেখলাম তুমি কাজে ভুল করতেছো, দেখলাম তোমার পিসি তে সমস্যা হচ্ছে, দেখলাম তোমার ইন্টারনেট লাইন এ সমস্যা হচ্ছে, দেখলাম তোমার উপর ওরা সন্তুষ্ট নয়, এগিয়ে এলাম তোমার পাশে, কোন করুনা করে নয়, একান্ত ইচ্ছে করে, তোমার সাথে এই কয়েকদিনে কথা বলে মনে হলো তুমি অনেক মিশুক, অনেক সুন্দর করে কথা বলো, তোমার অফিস এ আমার পদচারনা বেড়ে গেলো এবং আমার অফিস এ তুমি আসা শুরু করলে, দুটি মানুষ যখন দীর্ঘক্ষন আলাপ করে তখন অনেক বিষয় চলে আসে, অনেক পারসোনাল কথা ও বলা হয়ে যায়, আমরা ও ব্যাতিক্রম হলামনা, আমি তোমার আর তুমি আমার পার্সোনাল ব্যাপারগুলো আসতে আসতে জানতে পারলাম, আমি চাইনি তোমাকে বলতে অথবা তুমি ও চাওনি আমাকে বলতে কিন্তু বলা হয়ে গেছে, এক পর্যায়ে আমাদের কথার পরিধি ধিরে ধিরে অনেক গভীরে চলে যায়, আমি সহজে বলতে চাইতাম না আমার প্রেম আমার ভালো লাগার মানুশটির কথা কিন্তু তুমি না শুনে ছাড়তে না, ঠিক সেই সময় আমার পৃথিবীর সাথে আমার কিছু বিষয়ে মনো-মালিন্য চলছিলো, যার কারনে হইতো তোমাকে একটু বেশি সময় দিতাম অথবা দেয়া হয়ে যেতো, তোমার ব্যাপারটিও প্রায়ই আমার মতো, সব মিলিয়ে তুমি ধিরে ধিরে আমাকে তোমার মনে গভিরে স্থান দিতে শুরু করলে, এই বিষয়ে তুমি আমাকে অনেকবার অনেক প্রশ্ন করেছো কিন্তু কখনই আমি তোমাকে বলিনি হ্যা আমি তোমাকে নিয়ে ভাবছি, আমি সরাসরি না বলতে পারিনি কিন্তু এদিক অদিক করে ঠিকই বলেছি, তারপর ও তুমি অনেকদুর এগিয়েছো, হইতো আমার স্বত্যস্ফুর্তভাবে তোমার সাথে মেশা বা গভীর রাত পর্যন্ত তোমার সাথে কথা বলা বা তোমার অনেক টেক-কেয়ার করা তোমার কাছে মনে হয়েছে আমি তোমাকে নিয়ে সেইভাবে ভাবি, কিন্তু আমি কখনই সেইভাবে ভাবিনি। ধিরে ধিরে আমার পৃথিবীর সাথে আমার ঝামেলাগুলো মিটে গেলো, সে ফিরে আসলো, তুমি এইটা কোনভাবেই মেনে নিতে পারলেনা, তোমার কষ্ট পাওয়ার দিন শুরু হলো, আমি কিন্তু আগের চেয়ে তোমাকে একটু ও কম সমই দেইনা, আগের চেয়ে কম হেল্প করিনা, আগের চেয়ে কম টেককেয়ার করিনা, শুধু চেষ্টা করেছি রাত জেগে কথা না বলার, আমি জানি এই লেখাটা পড়ে আবার ও তুমি কস্ট পাবে কিন্তু আমি না লিখে পারলামনা। ভালো থেকো তুমি, অনেক ভালো, তোমার যখন যা দরকার হবে আমাকে বইলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।
আমাকে দোষী বানিয়ে তুমি কষ্টের বেড়াজালে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।