মেডিকেলের ভর্তি নাকি এখন থেইকা জিপিএ দিয়া হইবেক। আর কি কি করা যাইতে পারে এই মহান জিপিএ দিয়া, তাই নিয়া কিঞ্চিত চিন্তা ভাবনা করা আর কি।
> জিপিএ ৫ এর সাথে আরো নতুন গ্রেড যোগ করা যাইতে পারে। যেমনঃ "ডিজিটাল জিপিএ -৫" (সংক্ষেপে- ডিজিপিএ-৫)
> ছাত্র সংগঠনগুলার নামও পরিবর্তনের প্রয়োজন। যেমনঃ "বাংলাদেশ জিপাদল", "বাংলাদেশ জিপালীগ" ইত্যাদি ইত্যাদি। (জিপা=জিপিএ পাচ)
> রাজনীতিবিদরা কেন বাদ যাবেন এই মহড়া থেকে। তাদের নমিনেশনও জিপিএ দিয়া হইতে হবে। (তয় মনে হয় উল্টা দিক থেইকা কাউন্ট করতে হইবেক
> সরকারী প্লট, জমি, ব্যাংক লোনও জিপিএ র ভিত্তিতে দিতে হবে। (এই ক্ষেত্রেও উল্টা লাইন পড়ার সম্ভাবনা)
> পাব্লিক টয়লেটের সামনে লেখা দেখলেও দেখতে পারেনঃ "শুধুমাত্র জিপিএ-৫ প্রাপ্তরাই মলত্যাগ করিতে পারিবে।"
> সবচাইতে বড় যাহা চিন্তা--"বিয়া" এইডাই বা বাদ পড়ব ক্যান? মেট্রিক পাশ দেওয়েনের আগেই পুলাপানের বিয়ার ধুম পইড়া যাইব-- যৌতুক হিসাবে জিপিএ-৫ আইনা দেওয়া লাগব।
> তহন বাসে জিপিএ-৫ ছাড়াদের জন্য সংবক্ষিত আসন রাখতে হইব।
> ঈদে বাস, লঞ্চের টিকিটও জিপিএ র ভিত্তিতে বরাদ্দ দেয়া হইতে পারে।
> বিসিএস পরীক্ষার আর কি দরকার? জিপিএ আছে না!!
==পাঠকগন আরো নতুন, উদ্ভাবনী চিন্তাগুলা কমেন্টে শেয়ার করেন। লিস্টে যোগ কইরা দেওয়া হইবে==

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


