"আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।"
তাইত ভয়ে ভয়ে মাথা নিচু করে পথ চলি,
যদি দেখা হয়ে যায় হঠাৎ।
আমার সত্ত্বায় সত্ত্বায় মিছিল বয়ে যাবে স্লোগানে স্লোগানে
"বলে দেব স্ট্রেটকাট- ভালবাসি।"
বক্ষ চিরে তোমার প্রতিমা দেখাতে পারব না তোমায়,
বক্ষই যদি চিরে ফেলি থাকবে তুমি কোথায়?
তাইত ভয়ে ভয়ে মাথা নিচু করে পথ চলি,
যদি দেখা হয়ে যায় হঠাৎ।
আমার সত্ত্বায় সত্ত্বায় মিছিল বয়ে যাবে স্লোগানে স্লোগানে
"বলে দেব স্ট্রেটকাট- ভালবাসি।"
বলে দেব, বলে দেব স্ট্রেটকাট- ভালবাসি।
আর কতবার বলব আমি নিজেকে,
আর কত তোমার পথ থেকে মুখ লুকিয়ে পালাবো?
জানি হয়তবা মূর্ছা যাবে না তুমি আমার সত্যভাষনে,
অথবা যেতেও পারো।
তখন কিভাবে তোমার জন্য কফিন বানাব এ শরীর দিয়ে?
অনেক আগেই যে দেহফুলে তোমার বাসর সাজিয়েছি।
তাইত ভয়ে ভয়ে মাথা নিচু করে পথ চলি,
যদি দেখা হয়ে যায় হঠাৎ।
আমার সত্ত্বায় সত্ত্বায় মিছিল বয়ে যাবে স্লোগানে স্লোগানে
"বলে দেব স্ট্রেটকাট- ভালবাসি।"
হায় নির্মলেন্দু, হয়ত হতে পারিনি তোমার মত উদাত্ত
হয়তবা পারিনি উন্মোচনে সকাল দেখাতে
কিছু লুকিয়ে থাকা ভীরু অনুভূতির।
তবু দেখো, একদিন ঠিকই সামনা সামনি দেখা হলে
বলে দেব স্ট্রেটকাট, বলে দেব- "ভালবাসি।"
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


