কয়েকটা চড়ুই জানালায় বাসা বানানোর ধান্দায় খুব বিরক্ত করছিল। প্রতিদিন খড়কুটো এনে জমায়। দক্ষিন আর পশ্চিমের বারান্দায় দুটো দইয়ের হাড়ি বেধে দিয়েছিলাম। একটা শিকো বেধে আরেকটা গ্রিলের সাথে। এরপর বেশ কয়েক জোড়া চড়ুই দক্ষিনের বারান্দাটাকে ম্যাটার্নিটি ক্লিনিক বানিয়ে ফেলল!! কিন্তু বিপত্তি ঘটল পশ্চিমের বারান্দায়! এক জোড়া শালিক দম্পতি ডিম পাড়লো। ছানা পোনা বড় হতে দেখা গেল পক্ষিকুলের শেয়াল মশাই (কোকিল) তাদের ছানা সারোগেট মাদার দ্বারা বড় করছে!! দেখতে দেখতে কোকিল ছানা আকৃতিতে শালিকের চাইতেও বড় হয়ে গেল! কিন্তু বোকা শালিক তাও তাদের প্রতিদিন মুখে তুলে খাওয়ায়!! এরপর ছানা দুটো একটি একটি করে উড়ে গেল। কিন্তু সেই শালিক দম্পতি আজো বারান্দায় আসে। তাদের ঘরখানা সম্প্রতি নাজুক অবস্থায়!! আর দক্ষিনের বারান্দার পর, পূর্ব দিকের জানালায় বেশ কিছু চড়ুই আবার খড়কুটো জমাচ্ছে। অনেক দিন পর আমার হাতে অবসর। শালিকের বাসাটাকে দড়ি দিয়ে শক্ত করে বেধে দিলাম আর আরো দুটো নতুন বাসা (গ্যালন) বেধে দিলাম!! আমার পক্ষীশালার পরিধি বৃদ্ধি পাচ্ছে!! আশা করি খুব শীঘ্রই আরো দুটো দম্পতি তাদের নতুন এপার্টমেন্টে উঠে যাবে আর শালিক দম্পতি এবার তাদের নিজেদের ছানা বড় করবে!!
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।