"আসতে পারি ?"
ক্লাসের সবার মনোযোগ দরজার দিকে গেল। স্যারের হ্যাঁ সূচক জবাব পেয়ে নিলিমা ক্লাসে ঢুকে লাস্ট বেঞ্চে এসে বসলো। পাশের সারিতেই রুদ্র বসেছিল। ওকে দেখেই নিলিমা চোখ টিপ দিল। রুদ্র হাসল।
রুদ্র নিলিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলিমা বলল, "কি??"
রুদ্র- কিছুনা।
নিলিমা- কলম আছে??
রুদ্র- আছে। কিন্তু তোর কাছে তো সব সময় কলম থাকে।
নিলিমা- ব্যাগে আছে। বের করতে ইচ্ছা করতেসে না। দেনা।
রুদ্র ওর হাতের কলম দিল।
স্যার নিলিমাকে এমন ছটফট করতে দেখে ওকে ফার্স্ট বেঞ্চে বসতে বললেন। নিলিমা মুখ ভেঙ্গায়ে সামনে গিয়ে বসলো।
ক্লাস শেষে রুদ্র সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ নিলিমা এসে ওর সাথে হাঁটা শুরু করল। "কিরে, মন ভাল?" নিলিমাকে দেখে রুদ্র বলল।
নিলিমা- "হুম। আজ গাড়ি আসবেনা। তাই তোর সাথে যাব।"
রুদ্র- আমি প্রতিদিন হেঁটে যাই। তোর পা ব্যথা হলে কিন্তু আমি কিছু জানিনা।
নিলিমা- ইশ। আমাকে নিতে চাচ্ছিশ না সরাসরি বললেই পারিস।
রুদ্র- উফ। তোকে আর কিছু বলবনা।
কিছুক্ষনের নিরবতা। নিরবতা ভাঙল নিলিমার কথায়।
নিলিমা- সকালে কি দিয়ে খাইসিস?
রুদ্র- খাইনি।
নিলিমা- আবার আনটির সাথে ঝগড়া করসিস?
রুদ্র- হুম
নিলিমা- বলতো কিভাবে বুঝলাম।
রুদ্র- তোর আনটি ছাড়া আমার আর ঝগড়া করার কেও নেই।
নিলিমা- যাই হোক। আমিও খাইনাই। চল আজকে একসাথে খাব। কোথায় খাবি? kfc, bfc, pizza hut এর কথা বলিশ না প্লিজ। প্রান্তর সাথে এসবে যেতে যেতে আমি বিরক্ত।
নিলিমা ও রুদ্র একটি হোটেলে গিয়ে বসলো। নিলিমা নিজেই সব অর্ডার করল। রুদ্র যতই নিলিমাকে দেখে ততই অবাক হয়। এত চঞ্চল একটা মেয়ে কিভাবে হয়! যার তার সাথে মানিয়ে নিতে পারে। সেই ক্লাসের শুরু থেকে পটপট করছে তো করছেই। কথা বলতে এর কোন এনারজি লাগেনা। এরই মধ্যে খাবার চলে আসল। নিলিমা খাওয়া শুরু করে দিয়েছে। রুদ্র এখনও ওর দিকে তাকিয়ে হাসছে আর চিন্তা করছে। হঠাৎ নিলিমা বলে উঠল, "ওই শোন, প্রান্ত কে কিন্তু বলবিনা যে আমি হোটেলে খেয়েছি। যদি জিজ্ঞেস করেই তবে ভাল কোন রেস্টুরেন্ট এর নাম বলে দিবি।"
"কেন?? এই হোটেলে কি মানুষ খায় না??", রুদ্র বলে উঠল।
নিলিমা- "জানিনা। প্রান্ত শুনলে রাগ করবে..আর ও রাগ করুক এইটা আমি চাই না..."
খাওয়া শেষে বের হয়ে দেখল বাহিরে খুবই বৃষ্টি।
নিলিমা- "চল হাঁটি..."
রুদ্র- "অনেক বৃষ্টি, এত বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। পরে প্রান্ত আমাকে ঝাড়বে...!"
নিলিমা- "তাইলে চল সিগারেট খাই। এমন বৃষ্টির সময় নাকি সিগারেট খেতে অনেক মজা! "
রুদ্র- তোর মাথা ঠিক আছে?
নিলিমা- বাদ দে... আচ্ছা... তুই প্রান্তকে বলবিনা যে ভেজার সময় তুই আমার সাথে ছিলি। তাহলেই তো হইল! এটা বলেই বৃষ্টির ভিতর রুদ্রকে টেনে নিয়ে গেল নিলিমা।
হাঁটতে হাঁটতে সেগুনবাগিচায় নিলিমাদের বাসার সামনে চলে এল দুজন। নিলিমার কাছ থেকে বিদায় নিয়ে ও ওর বাসার দিকে হাঁটতে লাগল।
বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় যেতেই ফোন আসল। প্রান্তর ফোন। প্রান্ত রুদ্রর বেস্ট ফ্রেন্ড... আর নিলিমার প্রেমিক...!
নিলিমার খোঁজ না পেয়েই প্রান্ত বুঝে গেছে যে নিলিমা রুদ্রর সাথে।
"নিলিমা ঠিক মত বাসায় গেছে" - এই বলে প্রান্তকে আশ্বস্ত করল রুদ্র।
প্রান্ত আর রুদ্র ছোটবেলার বন্ধু্। একজন আরেকজনের জন্য সব করতে পারে। কেও যদি একজনকে কিছু বলতো তাহলে সাথে সাথে আরেকজন দৌড়ে আসত। এতই ভাল বন্ধু যে রুদ্র প্রান্তর জন্য নিলিমা কেও ত্যাগ করেছে। নিলিমাকে অনেক আগে থেকেই পছন্দ করত রুদ্র। কিন্তু কখনই প্রান্তকে বলেনি। প্রান্তকে নিলিমার সাথে পরিচয় করিয়ে দেয়ার কিছুদিনের মধ্যেই প্রান্ত নিলিমা কে প্রপস করে বসে।
রুদ্র প্রান্তকে কিছুই বলেনাই। কারন ও জানে, প্রান্তকে কিছু বললে ও নিলিমাকে ছেড়ে দিবে রুদ্রর জন্য। নিলিমা এতে অনেক কষ্ট পাবে। রুদ্র তো নিলিমার ভাল চায়। ওকে সুখী দেখতে চায়। তাই কখনই ওদের মাঝে বাধা হয়ে দাড়ায় নি। দাঁড়াতেও চায় না। বাবাকে হারিয়েছে অনেক আগেই। মা ও যায় যায় অবস্থা। এসবের মাঝে প্রান্ত-নিলিমার মত বন্ধুকে হারাতে চায় না।
এত সব চিন্তা করতে করতে রুদ্রর চোখে ঘুম চলে আসে। মনে মনে ভাবে এই ঘুম যদি চিরস্থায়ী হত তবেই হয়ত ভাল হত। ভাল লাগেনা কিছুই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

