somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটি

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বাবা, তুই কেমন আছিস?
-'আমরা কখনো খারাপ থাকি না, বাবা' মৃদু হেসে ছেলে উত্তর দেয়।
- আমরা মানে? তুই কাদের সাথে থাকিস?
- মানে বাবা, আমরা যারা মারা গেছি তারা। যারা খুব ছোটবেলায় মারা গেছি তারা একসাথে থাকি। আমরা কখনো খারাপ থাকি না। একটু চুপ থেকে ছেলে আবার বলে, 'আবার কখনো খুব ভালো ও থাকি না।' গলার স্বরটা একটু বিষণ্ণ শোনায়।
-তুই কি আমার উপর রাগ করে আছিস, সোনা?
ছেলে কোন উত্তর দেয় না।
-আমার উপর রাগ করিস না, বাবা। আমি অনেক দূরে ছিলাম। আমার কিছুই করার ক্ষমতা ছিল না তখন।

ছেলে চুপ করে থাকে। একটু উদাস চোখে আশে-পাশে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়।

-স্কলারশিপটা আগেই কনফার্ম হয়ে গেছিল। তারপর তুই তোর মায়ের পেটে আসলি। আমি ভাবলাম মাস্টার্স ডিগ্রীটা কমপ্লিট করে আসি। খুব ভালো ইউনিভার্সিটি ছিল। আর তাছাড়া প্রমোশনটাও দরকার ছিল। ভাবলাম, তুই আসবি, বেতনটা একটু বাড়লে খুব সুবিধা হবে।

-মায়ের জন্য খুব পরান পুড়ে, বাবা। মা যখন বাথরুম এ পড়ে যায় তখন পেটের ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল। মা তো প্রথমে অজ্ঞান হয়ে গেছিল। বাসায় কেউ ছিল না তখন। মা জ্ঞান ফেরার পর অনেক কষ্টে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যেয়ে দাদীকে ফোন করে। মার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপর ও পেটে হাত বুলিয়ে আমাকে বলছিল, 'সোনা মানিক, তোর কিচ্ছু হবে না। ভয় পাস নে, আমি তোর সাথে আছি। দেখিস সব ঠিক হয়ে যাবে।'

বাবার চোখে পানি চলে আসে।

-মা সবসময় আমার সাথে ছিল। যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল তখনও আমার সাথে কথা বলছিল। কত আদর করছিল!

একটু চুপ করে ছেলে আবার বলে,
'কিন্তু তুমি আমার সাথে ছিলে না, আমাদের সাথে ছিলে না। মা শেষের দিকে চিৎকার করে তোমার নাম ধরে ডাকছিল। তুমি আশে-পাশে কোথাও ছিলে না। আমি তোমাকে কত খুঁজলাম!'
-আমারে তুই মাফ করে দে, বাবা। আমি একজন অপদার্থ বাবা, তুই আমারে মাফ করে দে।
-আমি তোমাকে মাফ করে দিয়েছি বাবা। শুধু মাঝেমাঝে খুব অভিমান হয়।

কিছুক্ষণ দু'জনেই চুপ।

-মার কথা খুব মনে পড়ে। খুব দেখতে ইচ্ছে হয়। এত চেষ্টা করি মায়ের সাথে দেখা করার, একটু কথা বলার, কিন্তু কিছুতেই পারি না। শুধু তোমার সাথেই এখান থেকে যোগাযোগ করতে পারি।
-তুই কিভাবে এটা করিস? মানে, এই যে এভাবে আমার সাথে যোগাযোগ করিস, এটা কিভাবে সম্ভব!
-আমিও ঠিক জানি না, বাবা। কিভাবে জানি আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি।
-তোদের ওখানে অন্যরাও কি এভাবে যোগাযোগ করতে পারে?
-বাবা, এখানকার কোন বিষয়ে আমি তোমাকে কিছু বলতে পারব না। নিষেধ আছে।
বাবা অপ্রস্তুত ভঙ্গীতে হাসেন।

- তুই অনেক বড় হয়ে গেছিস, পাঁচ-ছয় বছর বয়সীদের মতো। দেখতেও অনেক সুন্দর হয়েছিস। তোর মায়ের চেহারার সাথে অনেক মিল আছে।
ছেলেটা খুকখুক করে হেসে ফেলে। তারপর অনেকটা বড়দের মতো করে বলে, 'বাবা, আমার বয়স এখন পাঁচ বছর চার মাস সাতাশ দিন। পাঁচ-ছয় বছর বয়সীদের মতোই তো লাগবে।'
বাবা একটু লজ্জা পেলেন, 'তাই তো! আমার খেয়াল ছিল না রে।'
- তোমাকে দেখতে বয়স্ক বয়স্ক লাগছে। মাকে কেমন দেখতে লাগে এখন? মা তো সিনেমার নায়িকাদের থেকেও বেশি সুন্দরী। কী যে সুন্দর লাগতো তখন!
- 'সিনেমার নায়িকাদের দেখতে কেমন লাগে তুই জানিস?' একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন বাবা।
- 'তখন জানতাম না, কিন্তু এখন জানি।' ছেলে হাসে।
- কিভাবে জানিস!
- 'তা তো বলা যাবে না।' মাথাটা দু'দিকে নাড়াতে নাড়াতে দুষ্টুমি করে বলে ছেলে। 'তবে এখন আমি অনেককিছু জানি।'
একটা দীর্ঘশ্বাস শোনা যায় কি যায় না।

- তুমি যে কয় মাস ছিলে মা খুব হাসিখুশি থাকত। মাঝেমাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত আর লাজুকভাবে হাসত। মাকে খুব সুন্দর লাগতো তখন। আমার সাথে নানা বিষয়ে কথা কথা বলত। আমি কিছু বুঝতাম আর কিছু বুঝতাম না।
- তুই কিভাবে বুঝতি তখন? তুই তো কেবল পেটে!
- বুঝতাম। অনেককিছু বুঝতাম। তুমি আশে-পাশে থাকলে বুঝতে পারতাম। তুমি যখন মায়ের পেটে স্টেথোস্কোপ লাগিয়ে শুনতে তখন বুঝতে পেরেই তো বেশি লাফালাফি করতাম।মা যা দেখত, যা শুনত, যা ভাবত প্রায় সবই আমি বুঝতে পারতাম।
- স্টেথোস্কোপ লাগিয়ে শোনার ব্যাপারটা যে তুই বুঝতে পারতিস এটা তোর মা ও বলত।
- বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এখন যাই। তুমি কাজ কর।

হঠাৎ করে ছেলেটা চলে গেল। কিসের দেরি হচ্ছে, কেন যেতে হবে, কোথায় যাবে কিছুই বলল না। হঠাৎ করে যেন শুণ্যে মিলিয়ে গেল। এতক্ষণ যেটা হল, সেটা কী হল, কীভাবে সম্ভব হল - কিছুই বুঝতে পারছেন না বাবা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাকিবুল হাসান, বর্তমানে ইউনিভার্সিটি অব মেলবোর্ন এ পি,এইচ,ডি গবেষণারত। তিনি জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স ল্যাবের লাগোয়া তাঁর ছোট রুমটিতে সামনের ক্যালেন্ডারের বিমূর্ত চিত্রের দিকে তাকিয়ে, অনেক ব্যথিত ও বিস্মিত হয়ে বসে থাকলেন।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×