somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতকাল ছিল গায়ে হলুদ, আজ তানির বিয়ে

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ মার্চ ২০১৪ শুক্রবার রাত্র ১১:৫৩ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭

প্রিয় মৃন্ময়ী,

শাহনাজ আন্টি আম্মুর বিশ্ববিদ্যালয়জীবনের বান্ধবী। এখন পর্যন্ত তাদের বন্ধুত্ব অটুট। মূলত শাহনাজ আন্টির আহ্বানেই আমরা ময়ূর ভিলার একটি ফ্ল্যাট কিনি। তিনি ষষ্ঠতলায় কিনেছেন, আমরা তৃতীয়তলায়।

শাহনাজ আন্টির দুই ছেলেমেয়ে। অ্যানি ভাই এবং তানি। অ্যানি ভাই বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স পড়েছেন। ভীষণ মেধাবি ছাত্র। ফার্স্ট ক্লাশ সেকন্ড। বর্তমানে বুয়েটের শিক্ষক হিশেবে কর্মরত। গত বছর বিয়ে করেছেন। অ্যাফেয়ার ম্যারেজ। ভাবি ডেন্টিস্ট। আগামি পহেলা মে অ্যানি ভাই ও ভাবি কানাডা যাবেন। অ্যানি ভাই কানাডার ওয়াটার লু ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য স্কলারশিপ পেয়েছেন।

বোধকরি অ্যানি ভাইর কানাডা যাওয়াকে কেন্দ্র করেই তড়িঘড়ি করে তানির বিয়ের আয়োজন করা হয়েছে। দিনকয়েক আগে ভোরবেলা শাহনাজ আন্টি নিজে এসে বিয়ের কার্ড দিয়ে গেলেন। অ্যানি ভাই ফোন করে গতকালকে গায়ে হলুদ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। তার মূল উদ্দেশ্য ছিল আমি যেন একটু ফটোগ্রাফি করি (ডিএসএলআর থাকার সুবাদে কাজটি মাঝেমধ্যে করতে হয়।)

২.
অফিস থেকে দ্রুত বের হলাম। সন্ধ্যা সোয়া ৭টার মধ্যেই বাসায় পৌঁছলাম। মিম প্রস্তুত হলো। জাফর, মিম ও আমি ছাদে গেলাম। তখনি অনুষ্ঠানের প্রস্তুতিপর্ব চলছিল। সবাই আসতে লাগল। এক সময় বেশ জমে উঠল অনুষ্ঠান। গায়ে হলুদ পর্ব শেষ করে সবার শেষে ছিল গান ও নাচ। শাহনাজ আন্টির বোনরা বিয়ের গান গাইলেন। তাদের গান শ্রুতিমধুর ছিল না। অনেকেরই বিরক্তিকর লেগেছে। তবে আমি লক্ষ্য করছিলাম অন্য একটি বিষয়। তারা গাইছিলেন মনের গভীর আবেগ থেকে, তাদের চোখ ছলছল করছিল। প্রথম গানটি শেষ হবার পর কেউ হাততালি দেয়নি, প্রশংসা দূরে থাক। তবে আমি বললাম দারুণ হয়েছে। আরো শুনতে চাই। ওয়ান মোর। দেখলাম তারা বেশ আনন্দিত হলেন। শুরু করলেন আবারো গান। শাহনাজ আন্টির একজন বৃদ্ধবোন উঠে তো রীতিমত নাচতে শুরু করলেন। পরে অবশ্য অনেকেই নেচেছে। সবার শেষ পারফরম্যান্স ছিল আমাদের জাফরের। জাফর নেচে তাক লাগিয়ে দিয়েছে সব্বাইকে। খাবারের আয়োজনও ভালোই ছিল। বিরানি ও ছালাদ।

৩.
অনেক দিন পর এরকম একটি পারিবারিক আবহে কোনো অনুষ্ঠান হলো। বেশ উপভোগ করছিলাম সব কিছু। আন্টিরা সবাই সেজেগুজে এসেছিলেন। বেশ চমৎকার লাগছিল সবাইকে।
নিচে কয়েকটি ছবি দিলাম।









৪.
আজ বিয়ে অনুষ্ঠিত হল তানির। গ্রিনরোডের রূপসী কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছেলে ব্যাঙ্কার। বেশ লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। খাবারের আয়োজন ভালো ছিল। মিম, জাফর ও আমি প্রথমে রবীন্দ্রসরোবরে যাই। সেখান কিছুক্ষণ বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা দেখি। বাংলাদেশ ভালোই ব্যাটিং করছিল। চারপাশে তুমুল করতালি আর হৈচৈতে ভালোই লাগছিল। বাঙালি জাতি ক্রিকেট-পাগল জাতি। কিছু পাকিস্তানপ্রেমিক ছাড়া বাকি সবাই ক্রিকেট নিয়ে ঐক্যবদ্ধ। শুধু অতিরিক্ত পাকিস্তানপ্রেমিকদেরই দেখলাম বাংলাদেশকে বাদ দিয়ে পাকিস্তানকে সমর্থন জানাতে! এদের দেশত্ববোধের মাত্রা দেখে হাসিও পায়, প্রচন্ড রাগও লাগে। যাই হোক, দুয়েক ওভার খেলা দেখেই মুরগি মনিরকে সাথে নিয়ে হেঁটে কমিউনিটি সেন্টারে যাই।

আর হ্যাঁ, বাসায় এসে দেখি আমাদেরকে হতাশ করে ভারত জয়ী হয়েছে। /:)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×