দশক কথন!!!
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্ন ফেরী করতাম আগে
স্বপ্নের ফেরীওয়ালা
এখন আমার নতুন পণ্য
চেতনার কথা বলা।
৪৭ এ দেশ ভাগ হয়
বাহান্নতে ভাষা
ধান্ধা কিন্তু চলছে দারুন
আয়-রোজগার খাসা।
৬৯ এ অদ্ভুথ্থান আর
একাত্তরে স্বাধীন
পচাত্তরে রক্তরাঙা
একাশি পরাধীন।
৮০ হতে ৯০ গেলো
শুধু বুলেট বোমায়
৯০ শেষে স্বৈরাচারকে
পাঠিয়েছিলাম কোমায়।
একানব্বই গণতন্ত্র
এলো সোনার দেশে
নব আশায় দেশ জনতা
উঠেছিলো হেসে।
ছিয়ানব্বই-দুই হাজার এক
স্বৈরাচারী এলো
কাঁদতে কাঁদতে গণতন্ত্র
বৃন্দাবনে গেলো।
২০০৭ বাংলা যেনো
শুধুই আর্মি ঘাটি
দেশ-জনতা বুঝলো আবার
নাইযে কেহ খাটি।
দু’হাজার নয় আবার আশা
আবার গণতন্ত্র
নতুন আশায় গুড়েবালি
মানুষ মারার যন্ত্র।
বর্তমান আর নাইবা বলি
বুকে ভিষন ভয়
গুম আর খুন হচ্ছে কেবল
মানবতার ক্ষয়।
প্রহসনের নির্বাচন এক
দেখলো বিশ্ববাসী
বাধ্য হয়ে দেশ জনতা
কান্না চেপে হাসি।
বললে কথা জেল জুলুম আর
কেউবা হচ্ছে খুন
একাত্তরের চেতনায় আজ
ধরলো আজব ঘুণ।
যেথায় সেথায় ক্রসফায়ার
পানিতে লাশ ভাঁসে
দারুন মজায় দেশের প্রধান
লাশ দেখে আর হাসে।
স্বৈরাচারী পাশে নেতার
বসত একই ঘরে
গণতন্ত্র অন্ধকারে
গুমরে কেঁদে মরে।
গণতন্ত্রের সজ্ঞা যদি
বদল করা যেতো
নুর হোসেনদের আত্মা তবু
একটু শান্তি পেতো।
………………………………………………………..
স্বপ্নবাজ
৩০’মার্চ-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন