আজব সময়...
৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন কাটেনা দিনের মতো
রাত কাটেনা ঘুমে
এপাশ-ওপাশ করছি কেবল
একলা বদ্ধ রুমে।
নিয়ম-নীতি উল্টো এখন
নাইযে আগের মতো
নীতিহীনদের নিয়ম ভাঙার
চলছে খেলা যতো।
ভোট কেন্দ্র ভোটার শুন্য
বাক্স তবু ভরা
গদির নেশায় মত্ত্ব নেতা
চলছে বিবেক খড়া।
ভোটার শুন্য ভোট ডাকাতি
দেখলো বিশ্ববাসী
বেহায়া আর লজ্জাহীন তাই
আমরা তবু হাসি।
মন্ত্রী গং সব মৎস্য চাষা
কামায় হাজার কোটি
গাঁও-গেরামের গরীব জেল
পায়নাযে তিত-পুঠি!!
দেশজুড়ে সব মৎস্য চাষী
লোকশানে যায় বছর
দেশ নেতাদের টাকার পাহাড়
দোহার কিম্বা যশোর।
এতো এতো মাছের ফলন
বাজারে দাম চড়া
ঘের নাই তাও শুকনো পুকুর
মাছ দিয়ে আজ ভরা!!
শব্দবিহীন সব বন্দুক যুদ্ধ
হচ্ছে কেবল খুন
যে যাই বলুক এটা কিন্তু
সরকারের এক গুন!!
বন্দুক যুদ্ধ হচ্ছে তবে
হয়না গুলির শব্দ
তবে কি ভাই আম-জনতার
কানটাও তালাবদ্ধ!!!
সরকারী বা বেসরকারী
খুন হয় দিবা-রাত্রী
সত্য বোধহয় বাংলা এখন
মৃত্যু পথযাত্রী…
......................................
স্বপ্নবাজ
গুলশান-২, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন