somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেব্রুয়ারি আমার জন্যে বিষণ্ণতম মাস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর পরিক্রমায় আবারো আরেকটি ফেব্রুয়ারি আমাদের মাঝে। প্রতিবছর ফেব্রুয়ারি আমার মাঝে যে চাঞ্চল্য নিয়ে আসে, এবারো সে তা এনেছে, কিন্তু আমি সে উদাত্ত আহ্বানে সাড়া দিতে পারছি না। মাসব্যাপী জল্পনা কল্পনা, লেখক কবিদের শিশুতোষ উচ্ছ্বাস, নতুন সন্তান জন্মদানের গৌরব মাখা হাসিমুখ, প্রেসকর্মীদের মুহূর্ত মাত্র বিশ্রামের অবসান, উৎসাহ উদ্দীপনার সপ্তমে চড়া দশা, কবিতার মত রঙিন ফাল্গুনের প্রহর, ভালবাসা দিবসে প্রেমিক যুগলের অপাপবিদ্ধ হাসি, শুক্রবারের ভিড়-ভাট্টা, ধোঁয়া-ধুলো, শোকের একুশে বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার প্রত্যয়... এইসব সাংবৎসরিক আচার প্রথা নিয়ে চলে যাবে এবারের ফেব্রুয়ারি। ভাবতেই কষ্ট হচ্ছে এবারের মেলা যা আমার কাছে প্রাণের উৎসব, তা থেকে আমি ৯০০০ কিলোমিটার দূরে। আমার বেড়ে ওঠার শহর, ধুলো ও ধোঁয়ার ঢাকা এখন বহু দূরে। আমি পারব না সদ্য ভূমিষ্ঠ "শাদা পরচুল অন্ধকার" এর মলাটে ভালবাসার আদর বুলাতে...

একারণেই বলছি এবারের বইমেলা আর ফেব্রুয়ারি আমার জন্য বিষণ্ণতার। জার্মানি আছি প্রায় চারমাস হয়ে গেল, এখানে এসে কি কি মিস করছি তার তালিকা তৈরি করলে বিশাল মহাকাব্য হয়ে যাবে, এর জন্য তৈরিও হয়ে এসেছি আমি কিন্তু এই বইমেলা যেভাবে মিস করছি তা বলার নয়। বিগত দুই বইমেলার স্মৃতিচারণা করেই শেষ করছি এই বিষণ্ণতার নোটটুকু...

ডেট লাইন ফেব্রুয়ারি ১, ২০১৩

আবার এলো বইমেলা। এলো সেই চেনা সুর, কথা ও কবিতার নিমগ্ন স্নানের সাথে চা'কাপের উষ্ণতা, পোড়া শলাকার ধোয়া। সকলের সাথে প্রাণ খুলে আড্ডা দেবার এই একটি মাস কেটে যায় স্বপ্নের মত। এ বছরে আমার নতুন কোন বই কিংবা সংকলন গ্রন্থ প্রকাশিত হয় নি। তথাপি মেলায় লেখালেখি নিয়ে একেবারে অনুপস্থিত থাকছি এমনটি নয়। বেশ কিছু লিটল ম্যাগ ও পত্রিকায় লেখা আসছে। এখনো জানি না কোনটা কোনটা বের হয়েছে। বের হলে জানাবো সকলকে। আজকে দেখলাম প্রিয় বন্ধু Rumana Baishakhi সম্পাদিত 'পারি' পত্রিকার তৃতীয় সংখ্যায় আমার একটা গল্প আছে। এভাবেই হয়ত এবারের মেলায় থাকব আমি। আর থাকবে আমার মৌনমুখর বেলায়। কেননা এটা কখনোই ভোলার নয়, রাতগুলো সবসময়ই ছিল আশ্চর্য এক মৌনমুখর বেলা। মৌনমুখর বেলায় এবারো পাওয়া যাবে 'জাতীয় গ্রন্থ প্রকাশন' স্টল নং ৮৫-৮৬ তে। সবাইকে নিমন্ত্রণ আগামী এক মাসের প্রাণের মেলায়।

ডেট লাইন ফেব্রুয়ারি ৩, ২০১২

বন্ধুরা, দিনশেষে বলব, যা চেয়েছি তার থেকে পেয়েছি অনেক বেশি। বইয়ের মোড়ক উন্মোচন হবার ঘণ্টাখানেক আগেও আমি জানি না রেজাউদ্দিন স্ট্যালিন ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচন করবেন। উনি ঠিক পনের মিনিট আগে এসে দেখা দিলেন। সবচেয়ে মজার ব্যাপার উনি আমার কবিতা গুলো পড়েছেন এবং উনার ভাল লেগেছে। মোড়ক উন্মোচনে আমি খুব বেশি মিস করেছি Suraiya Helen আন্টি এবং প্রিয় Nosto Kobi ভাইকে। আরো একজনকে মিস করেছি, সে অবশ্য পরে এসেছিলেন, উনি হলেন পনি আপু।

এছাড়া রুমকি, নোমান নমি, নিশাচর ভবঘুরে, হানিফ রাশেদিন, শাহেদ ভাইয়া, ব্লগারস ফোরামের সবাই, কবির ভাই, Sorosij Alim, সবার সাথে জটিল আড্ডা হল। যাই হোক এই কথা সত্যি আড্ডা রক্স।

সবাইকে ধন্যবাদ এমন করে আমাকে ভালবাসা দেবার জন্য। ভাল থাকা হোক।

বি দ্র ঃ ২য় স্ট্যাটাসটি আমার প্রথম কাব্যগ্রন্থ মৌনমুখর বেলায় এর মোড়ক উন্মোচন এর পরে রাতে ঘরে ফিরে দেয়া...
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×