somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিঃ ছিল নীতির রাজা; এখন রাজার নীতি /:) /:) /:)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজনীতিঃ এক সময়ের নীতির রাজা এখন যেটা হয়ে পড়েছে রাজার নীতি, বড়ই আশ্চর্যের এক বিষয়।

আমি একজন মানুষ হিসেবে, কিছুটা শিক্ষিত হিসেবে, সাধারণ বিচারে, সাধারনভাবে হলেও সচেতন নাগরিক হিসেবে নিজেকে যদি নিজেও মনে করে থাকি তাতেও, আমার মনে কিছু ধারনার উদয় হয়েছে। আজ আমি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদের মতামত ও আশা করব এই বিষয়গুলোতে।

১। আমাদের দেশ যেহেতু স্বাধীন দেশ, এই দেশে এখন আর ছাত্র রাজনীতির দরকার নেই। কারণ, আমার নিজের স্বল্প অভিজ্ঞতায় যা দেখা, সেটা হচ্ছে, স্বাধীনতার আগে যারা ছাত্রনেতা ছিলেন তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং এ ফ্রি খাওয়ার জন্যে মাঠে নামতেন না, তাঁরা দেশের মানুষের অধিকার আদায়ে মাঠে নামতেন। আর আজ যারা মাঠে নামে তারা কেবল ই ফ্রি খাওয়া, নতুবা কোনও একটা ছোট-খাট পদ পাবার জন্যে নতুবা নিজেকে হিট লিস্টের উপরের সারিতে নিতেই এই কাজ করে থাকেন। আর খুঁজে দেখলে পাওয়া যাবে, এরা অনেকেই হলের একটা সিট পেতেই রাজনীতি তে এসেছিলেন, তাঁরা রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে আসেন নি বা দেশের কল্যান মানুষের চিন্তা এইসব নিয়ে হয়ত তাঁরা কখনোই ভাবেন নি। তবে, ব্যতিক্রম থাকা অস্বাভাবিক নয়।

২। আমাদের দেশে আমার মতে দরকার অনেক বেশি সঠিক পররাষ্ট্র নীতি, শক্তিশালি অর্থনীতি, সঠিক বাজার ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান চর্চা, আর দরকার সবার কাছ থেকে দেশপ্রেম (আমার ব্যক্তিগত মতামত বলে, দেশপ্রেম বিষয়টা বাঙ্গালির মধ্যে নেই একেবারেই)। কিন্তু, আমি ঠিক বুঝি না, আমাদের দেশের শিক্ষা কি আসলেই চায় আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাই, না চায় জেভাবে আমাদের উন্নতি বিগত ৪৩ বছরে হয় নি, সেভাবেই চলুক। এই বিষয়ে কে দেখবে, আমাদের তথাকথিত দুই মহামান্যবর রাজনৈতিক দলের কাণ্ডারিরা নাকি সেই ভার আমাদের ই নিতে হবে?? /:) /:)

৩। আমাদের মধ্যে কোনও প্রকারেই নিয়মানুবর্তিতা কাজ করেই না। এই বিষয়ে কি করলে কি হবে এই ধারণা চাইছি আপনাদের কাছে। কারণ, আমার মতে নিয়মানুবর্তী না হলে কোনও দেশের ই কোনকালেই উন্নতি হবে বলে মনে হয় না। সব ক্ষেত্রেই আমাদের যথাযথ নিয়ম আছে, কিন্তু মানুষ যাতে মেনে চলে সেই ব্যপারে কি করা যায়???




আরেকটা ছোট্ট বিষয় মনের মধ্যে খচখচ করছে। আসছে ২৬শে মার্চ আমাদের জাতীয় দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যে রেকর্ড এর সাক্ষী আমরা হতে যাচ্ছি, তার প্রধান পৃষ্ঠপোষক নাকি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

হাসব না কাঁদব না কর্পোরেট জগতের সর্বজয় বলব, ঠিক বুঝতে পারছি না /:) /:) /:)

তা আমাদের সুশীল সমাজের মহান অধিপতিদের তাঁরা কত টাকা দিয়েছেন জানতে পারলে খুশি হতাম, কারণ তাঁরা তো ঠোঁটে মনে হয় ঐ টাকায় আমদানি করা ফেভিকল লাগিয়ে ই বসে আছেন মনে হচ্ছে। আর, তারা যদি পেয়ে থাকেন, তাহলে আমাদের ও কি পাবার অধিকার নেই??? X( X( X(

এই প্রশ্ন আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে...
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×