somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার রাজীব হায়দার হত্যা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়ির কাছেই নৃশংসভাবে খুন হয়েছেন ব্লগার রাজীব হায়দার। যুদ্ধাপরাধের আপসহীন বিচারের দাবিকারী আন্দোলনের সঙ্গে তাঁর মতো আরও অসংখ্য ব্লগার জড়িত। সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর তিনি এখন পরিণত হয়েছেন আন্দোলনের ত্যাগী প্রতীকে। এই প্রতীককে ঘিরে শাহবাগ নতুন করে জাগ্রত হয়েছে, যেকোনো হামলা-নাশকতার বিরুদ্ধে অবিচল থাকার আহ্বান জানিয়েছে।
এই বেদনাদায়ক ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কেবল শাহবাগ নয়, সারা দেশ উত্তাল। রাজীব হায়দার তাঁর ব্লগের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের দাবিটি পাঠকদের কাছে তুলে ধরেছেন, আন্দোলন করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর আদর্শিক প্রত্যয়ের যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। মৌলবাদী আদর্শের একটি ব্লগ যে তাঁর বিরুদ্ধে নিয়মিত প্রচারণা চালাত, তার সঙ্গে কারা জড়িত ছিল, এসব প্রচারণার কী উদ্দেশ্য ছিল, তা-ও অনুসন্ধান করে দেখা জরুরি। তবে পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।
বলার অপেক্ষা রাখে না, এ ঘটনায় আন্দোলনের কর্মীদের নিরাপত্তা তথা বৃহত্তর জননিরাপত্তা কিছুটা হলেও হুমকিগ্রস্ত হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা না হলে, জনগণের নিরাপত্তাহীনতার বোধ কাটবে না। উপরন্তু এই হতাশা তাদের আরও ক্ষুব্ধ করে তুলতে পারে। আশা করি, সরকার পরিস্থিতির গুরুত্ব ও স্পর্শকাতরতার বিষয়টি উপলব্ধি করে আন্তরিক পদক্ষেপ নেবে।
ব্লগার রাজীব হায়দার ‘থাবা বাবা’ ছদ্মনামে ব্লগ ও ফেসবুকে বিভিন্ন বিষয়ে মতামত দিতেন। তাঁর মতামত অনেকের অপছন্দ হতে পারে; কিন্তু মতামতের জন্য যদি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন, তবে তা সত্যিই গভীর উদ্বেগের বিষয়। উল্লেখ করা যেতে পারে, গত মাসে এ রকম আরেকজন ব্লগার আসিফ মহিউদ্দীনের প্রাণনাশের চেষ্টা চলে। তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুর কিনার থেকে ফিরে এসেছেন। সেই ঘটনার হোতাদের গ্রেপ্তার করা গেলে রাজীবের ওপর হামলা চালাতে অপরাধীরা এতটা সাহসী হতো না।
একদিকে বিচারহীনতা, অন্যদিকে যুদ্ধাপরাধের বিচারে শিথিলতার বিরুদ্ধেই কিন্তু তরুণ সমাজ যুগান্তকারী আন্দোলনের সূচনা করেছে। রাজীব হায়দার খুনের ঘটনা তাদের আরও ক্ষুব্ধ করে তুলতে পারে। আন্দোলনকে বিপথগামী করতে বা একে উসকে সহিংস করে তোলার অপশক্তিরও অভাব নেই দেশে। তারা দেশে সংঘাতমূলক পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের ফাঁদে পা না দিয়ে আন্দোলনকারী উভয়েরই সতর্ক, শান্তিপূর্ণ ও দূরদর্শী কর্মসূচি দেওয়া উচিত।
সরকারের প্রতি আহ্বান, সারা দেশে জামায়াত-শিবিরের নাশকতা-হামলা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নবজাগ্রত বাংলাদেশের চেতনা, গণতন্ত্র এবং জীবনের নিরাপত্তা রক্ষায় সর্বশক্তি নিয়োগ করা হোক
তখ্যসূত্র ঃ Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×