চলো উড়ে যাই ভেসে যাই
ওই নীল আকাশের শেষে
খুশির সীমায় হারিয়ে যাই
তুমি আর আমি এক সাথে এক নিমিষে
বাড়িয়ে দিয়ে হাত ছুটে চলি
অন্তহিনের পথে
গহিনে অরণ্য পেলে
কিছু টা জিরিয়ে নেবো এক সাথে
তুমি আর আমি
আমি আর তুমি
এরই মাঝে কিছুটা
চলবে দুষ্টমি কিছুটা খুনসুটি
তুমি দিবে কি সারা রাত দুপুরে
মনের দুয়ার হয় যদি পাগল পারা
দেবে কি শিখিয়ে
বুনলতার সাথে কথা বলতে হয় কি করে
আমি জানি তুমি আছো তাইতো কোনো কিছুতে পিছুপা হইনা
ভয়ঙ্কর কোনো কিছু আমায় ছুয়ে যায়না
হারিয়ে যেতে চাই দূর নিমিষে
তুমি আর আমি
আমি আর তুমি যেথায় রবো এক সাথে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


