আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজেকে খুব সাধারণ একজন
মানুষ ভাবি। থাকি
মায়ের কাছে ।
পিতা গত হয়েছেন এক যুগ হলো প্রায়। স্বভাবে কিছুটা
অভিমানী । পড়ে আছি নিজস্ব
পতিত ভিটায় ।
নস্টালজিয়া প্রায়ই
আততায়ী ’র মত আক্রমন করে...
একটি কবিতা লিখবো বলে অবসরের অনেকটা সময় চলে যায়। যদিও
মাতাল নই,
তবুও আজকাল অনেক কিছুই মনে থাকে না।
এবার আমার
কবিতার জন্মকাহিনী বলি। আমার
কবিতা কখনো
জ্বরের ঘোরে প্রলাপ হয়ে আসে। আমার কবিতা আমারই
প্রাত্যহিক সুখ দূঃখের কাব্য।
আমার কষ্টগুলোর বর্তমান দিনকাল ভালোই যাচ্ছে। তাই
ভয় হয়।
তবে কি রাত্রির নরকে পুড়বো প্রতিদিন। ইদানিং
সবকিছুই বড় বেশি প্রাণহীন লাগে ।
বৃত্তের কেন্দ্রে তুমি ছিলে
নারী ।
দু'জোড়া ঠোঁট নিয়ে
হাত বাড়িয়ে ছুঁয়েছিলাম তোমায়। অথচ আজ
অচেনা তুমি। ভীষণ পিপাসার্ত আমার আজ
তৃষ্ণা মেটেনা। আজ
তুমি কোথায়?
এখনো কি সময় হয়নি? এখনো ভীষণ ভীষণ
ভালোবাসি তোমাকে। আমি এখনো তোমার
প্রতীক্ষা করছি। যদিও জানি
ফিরে আসা বলে কিছু নেই ।
তুমি যেমন রাত্রির কাছে আশা কর প্রশান্তির ঘুম, আমি তেমনি তোমাকে।
তুমি ও আমার কবিতা একদিন নিশ্চয় খসে পড়া কেশগুচ্ছ‘র মত স্মৃতি থেকে হারিয়ে যাবে। জানি
এই সময়ের শ্রেষ্ঠ কবিতা হয়তো আর কখনোই আর লেখা হয়ে উঠবে না তোমাকে নিয়ে। হয়তো
আগামী শীতে হারিয়ে যাবো সবার অগোচরে। প্রার্থনা করি
সুখ খেলা করুক তোমার জীবনে নিরন্তর। ভুল বুঝে মনে করোনা আবার
আমার লাশ তোমাকে দিলাম। আত্মাহুতির ঘোষণা নয়,
আকাশের ঠিকানায় চিঠি দিলাম তোমায়... এটা জানাতে যে, আমি ভালো আছি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন