এসব বিকৃত মস্তিস্করাই কি একদিন দেশের কর্ণধার হবেন?
২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপির যুগ্মমহাসচিব তারেক রহমান ২৫ মার্চ লন্ডনের একটি হোটেলে বসে ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। অনুষ্টানটির মঞ্চে লাগানো ব্যানারে দেখা যাচ্ছে- বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে "বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া" শীর্ষক আলোচনা সভা। তারেক রহমানের বক্তব্য ও ব্যানারের ভাষ্য দেখে এর সাথে সংশ্লিষ্টদের মস্তিস্কের স্থিরতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে কেউ। এটা কি অস্থির মস্তিস্কের কিছু লোকের কান্ডজ্ঞানহীন কাজ না বাংলাদেশের ইতিহাস নিয়ে ছেলেখেলা। কোন জাতির ইতিহাস কী এতটা খেলো একটি বিষয়?
এর আগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকাকালে পাঠ্যবইয়ে ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন- এ বিকৃত তথ্য সংযোজন করে, যা পরবর্তীতে বাতিল করা হয়। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের এ বড় রাজনৈতিক অস্ত্রটি ছাড়তে বিএনপি নারাজ।
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য আরেকটি অশনি সংকেত দিচ্ছে নাতো? আবার এরা ক্ষমতায় এলে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে গেলাতে চেষ্টা করবে নাকি?
একটি বৃহত্তম দলের কর্ণধার হতে যাওয়া সবচেয়ে প্রভাবশালি ব্যক্তিটিই যদি এরূপ কান্ডজ্ঞানহীন বক্তব্য রাখেন, তাহলে জাতির ভবিষ্যত কোথায়? এসব বিকৃত মস্তিস্করাই কি একদিন দেশের কর্ণধার হবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন