সব কিছু বুঝাতে পারবো না , বুঝানো কি সহজ এতো ?
আমি বুঝাতে পারবো না কেন হাটি অন্ধকারে
কেন দেই বার বার ঘোলা জলে ডুব ।
কেন ভুমধ্য সাগর তীরে মধ্যরাতে তারকা গুনি
কেন চাঁদের দীপিকা আজ অন্ধকার মনে হয়
নীলীমা ভ্রমন আর ভালো লাগেনা
বুঝাতে পারবো না কেন ।
কেন ? কেন বার বার কাঁটা বাবলার ডালে হাত দেই
বৈদুতিক তারে ছুই নিজের শরীর ।
বুঝাতে পারবো না
বুঝানো কি সহজ এতো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


