somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাত দেখা হাস্যোজ্জল মেয়েটি-২

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিফাতের চলে যাওয়ার পর রিনি অনেকটাই খাদে পড়ে গিয়েছিল।পর পর দুই সেমিস্টার খারাপ করে রিনি।একটা পর্যায়ে মুফসাতসহ অন্য বন্ধুদের হাত ধরে খাদ থেকে উঠে আসে।খুব ভালভাবেই ফিরে আসে সদা হাস্যোজ্জ্বল রিনি।মুফসাত আর রিনির বন্ধুত্ব এখন অনেক বেশী রকমের ভাল।ভার্সিটির সবার মাঝেই গুঞ্জন মুফসাত-রিনি প্রেম সাগরে পাড়ি দিচ্ছে !!!

-‘কিরে এভাবে বসে আছিস ক্যান??’-মাথায় হালকা চাপড় দিয়ে বলল রিনি।
-নাহ!!হতাশ!!
-কেন??এই মেয়েও ভাল লাগলো না!!!
-ধূর!!এই মেয়ে সারাক্ষন ভেটকি মাছের মত হাসে।হাঁসি দেখলেই মাথা গরম হয়ে যায়!!!

(রিনি হাসছে আর মুফসাত এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে)

-আচ্ছা!!আহারে কাঁদে না গাধা!!—হাঁসতে হাঁসতে রিনি
-দেখ গাধা বলবি না।।
-তো কি বলব?শেষ সেমিস্টার চলে তোর আর ভার্সিটির একটা মেয়েও তোর ভাল লাগে না!!
-ভাল লাগার মেয়েতো আছেতো।
-আছে??!!কোথায়??তাড়াতাড়ি দেখা।।
-এই যে এই মেয়েটা!!!

(বন্ধ মোবাইলের ডিসপ্লে রিনির মুখের সামনে ধরে।)

-গাধা মোবাইলের ডিসপ্লেতো বন্ধ!!কোন ছবিই দেখা যাচ্ছে না!!
-বন্ধ ডিসপ্লেতে যেই মেয়েটাকে দেখা যাচ্ছে ঐ মেয়েটা।
-হইছে!!আর ফাজিলামি করতে হবে না!!এখন যাই।পরে কথা হবে ক্লাস আছে।।
-আচ্ছা যা।বাই!!
-বাই......

‘মেয়েটা অদ্ভুত সুন্দর।মেয়েটিকে নীল শাড়িতে দেখার খুব ইচ্ছা!!শেষ সেমিস্টার অথচ ভাল লাগার কথা ঠিক করে বলা হল না।’—রিনির যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবছে মুফসাত।।


পরপর তিনদিন বন্ধ ভার্সিটি।বাইরে বৃষ্টি পড়ছে।বারান্দার গ্রিল ধরে দাড়িয়ে আছে রিনি।ফেলে আসা দিনগুলির কথা ভাবছে।এই সেমিস্টার পর মুফসাত আর ভার্সিটিতে থাকবে না ভাবতেই কেমন যেন লাগছে।ঠিক খারাপ না আবার ভালও না।ক্লাসে যাওয়ার আগে মুফসাতের চোখে যা দেখছে তা কি সত্য??সেই প্রথমদিন থেকে মুফসাতের সাথে বন্ধুত্ব।আজ চারবছর পর বন্ধুত্ব কেমন যেনো এলোমেলো লাগছে।।

মোবাইলের শব্দে ভাবনার বিচ্ছেদ ঘটলো!!মুফসাতের কল।।
-হ্যালো।
-কি করিস পাগলী??
-বৃষ্টি দেখি।
-বৃষ্টি কি দেখার জিনিষ??
-হ্যাঁ।
-না।বৃষ্টি হল অনুভবের বিষয়।।
-হ্যাঁ।তা ঠিক কিন্তু এখন অনুভব করতে পারছি না।।
-আহারে!!!
-চল কালকে বৃষ্টিতে ভিজবো!!!
-হু হু হু.........
-কি হু হু হু??
-যদি বৃষ্টি থাকে কাল।
-আচ্ছা আমি কল দিব।তখন না বললে মাইর খাবি।
-আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রাখি পাগলি!!
-মাইর খাবি......
-বাই...
-হুহ!!!


ছাতা মাথায় রিনির বাসার কাছের এক গলির মুখে দাঁড়িয়ে আছে মুফসাত।প্যান্টের একপাশের পকেটসহ শার্টের একপাশ কিছুটা ফুলে আছে মুফসাতের।ফোন দিচ্ছে তারপরও ফোন ধরছে না রিনি।হঠাত মেয়ে রিনি হঠাত করেই একটা রিকশাসহ মুফসাতের সামনে হাজির।
ঠিক যেমনটি ভেবেছিল ঠিক তেমনভাবেই নীল শাড়ি পড়ে এসেছে মুফসাতের হঠাত মেয়েটি।এক দৃষ্টিতে তাকেই দেখছিল।রিনির গাধা ডাকে বাস্তবে ফিরে এলো মুফসাত।
-এই গাধা!!রিকশাতে উঠ!!
কোন কথা ছাড়া রিকশাতে উঠে বসল মুফসাত।


-কিরে চুপ করে আছিস কেন?
-চিন্তা করছি পাগল কত প্রকার!!!
-কি হয়ছে?
-তুই বৃষ্টিতে ভিজবি কি শাড়ি পড়ে??
-হু দেখা যাক!!
-মানে কি?
-মানে কিছু না গাধা!!
-হঠাত শাড়ি পড়লি কেন?
-তোর প্রেমিকাকে দেখাতে যাবো তাই!!
-ও আচ্ছা।।

কিছুক্ষনের নিরবতা.........অতঃপর...
-রিনি তোর হাতটা দেখি।।
-কেন?
-হাত দেখবো।শিখছি নতুন করে!!!
-নে দেখ.........

পকেটের গোলাপ দুইটি রিনির হাতে রেখে মুফসাত উপর থেকে তার হাত রাখলো।।
‘সামনের প্রতিটিদিন ঠিক এমন করেই তোর হাত ধরে থাকতে চাই।সব রকমের পাগলামী করতে চাই তোকে সাথে নিয়ে।যেতে চাই বহুদুর।পাশে রাখবি গাধাটাকে??’---অনেক শান্ত কন্ঠে বলল মুফসাত।বলতে বলতেই রিকশা শহিদ মিনারের সামনে এসে দাঁড়ায়।

চোখের পানি আড়াল করতেই হুট করে রিকশা থেকে নেমে পড়ল রিনা।আর মুফসাত তাকিয়ে দেখছে রিনির পাগলামি।

হাতের গোলাপ দুইটা নিয়ে মাথা নেড়ে রিনি ‘এই গাধা!!পাগলামি করবা না?রিকশা থেকে নামো।’

মুফসাত রিকশা থেকে নামতেই হঠাত করে বৃষ্টি বেড়ে গেল............
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×