
একটাই আমার তুমি কেন বোঝনা?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা,
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা,
আমি তোমার ( আমি তোমার) রোদেলা দিনে শান্ত ছায়া।
এই মন মন্দিরে.... তুমি আমার প্রার্থনা,
এ বদ্ধ ঘরে.... তুমি দখিনা হাওয়া।।
প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয়না....
চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।।।
একটাই আমার তুমি কেন বোঝনা....
দিন চলে যায় সুখের আশায়, সে'তো আসেনা...
আসবে কেমনে যদি বন্দি করে রাখো তারে কেনো বোঝনা?
চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।।
একটাই আমার তুমি কেন বোঝনা?
তুমি আমার (তুমি আমার) জীবনের প্রাণ প্রতিমা....।।।




★ ফুয়াদের অসম্ভব সুন্দর এই গানটা গত পাঁচ বছর যাবত আনরিলিজ ট্র্যাক হিসেবে রেডিওতে শোনতেছি, এইটা বোধহয় সারা জীবন আন রিলিজই থেকে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



