আমার গ্রামের বাড়ি আড়াইহাজারে, নারায়নগঞ্জ জেলায়।
ছোটবেলা থেকেই মাধবদীতে বড় হয়েছি।
ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি স্কুল মাঠে, মাধবদীর গলিতে আর রাস্তায়।
নাক মুখ কুঁচকে শ্বাসের সাথে টেনে নিয়েছি রঙের কারখানা থেকে আসা বাজে গন্ধ।
শেষমেষ এখন মাধবদীর দূর্গন্ধ ওয়ালা বাতাস আর পাওয়ার লুমের কানে তালা লাগানো শব্দকেই আপন মনে হয়।
একটা ঘটনা ঘটে গেছে এখানে, নয় বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলা হয়েছে।
সমস্যা হলো কেউ কিছু বলছে না, বাতাসে ভাসছে গুজব, প্রভাবশালী কেউ টাকা আর ক্ষমতার জোরে কিনে নিচ্ছে সব, মেয়ের বাবা, পুলিশ, এলাকাবাসী সব।
আমিও কিছু বলছি না, ভয়ে...
আল্লাহ তায়ালার কাছে বিচার চাওয়া ছাড়া কি করবো কিছুই বুঝতে পারছি না,
শকুনের দোয়ায় গরু মরে না জানি,
কিন্তু মজলুমের বদদোয়ায় জালিম?
সেতু দেখো, ওরা একদিন মরবে, ধুঁকে ধুঁকে মরবে...
তুমি তো নেই, তোমার মা যেনো ততদিন বেঁচে থাকেন।
http://www.dailyinqilab.com/details/32662/সà§à¦à§à¦²-শিà¦à§à¦·à¦¿à¦à¦¾à¦°-হাতà§-পà§à¦°à¦¾à¦£-হারালà§-শিশà§-à¦à§à¦¹à¦à¦°à§à¦®à§

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


