আজকে ছুটির দিন। তেমন কোন কাজ নেই। ভাবছি মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানটা খুঁজতে একটু বের হবো। দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা!!!
অবাক হবেন না, হাসবেনও না, আমাকে পাগলও ভাববেন না!!
মাঝে মাঝে হরেক কিসিমের গল্প শুনি, বিজ্ঞান এই করতে পারে, সেই ফালাইতে পারে। এই যে আমি বাসায় বসে লিখছি, চাইলে সেটাও নাকি ওবামা সাহেব পড়তে পারবে!! আস্ত একটা বিমান স্রেফ হাওয়া হয়ে গেল!!
১৫ দিন ধরে তন্য তন্য করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না!!!
আধুনিক সব প্রযুক্তি নিয়ে বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্র মাঠে নেমেও বিমান খুজে পেল না!!! তাহলে কি ধরে নিব প্রযুক্তির শোনা গল্প গুলি, শুধুই গল্প বা ধোকাবাজি!!!
তাই ভাবছি আজ বিমানটা খুঁজতে বের হবো। আমার বাইসাইকেল নিয়েই খুঁজবো। আমার কেন জানি মনে হচ্ছে, ধোলাই খালে নিখোঁজ বিমানের কিছু নাট বল্টু এখনও পাওয়া যেতে পারে।
বি.দ্র.:বিশ্বের প্রযুক্তিকে বিদ্রুপ করে লেখা ইহা একটা ফালতু পোস্ট!! সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


