somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরিয়ান রোমান্টিক চলচ্চিত্র - A moment to remember

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জীবন-মৃত্যু-ভালোবাসা শব্দ তিনটি একই বৃত্তে আবদ্ধ । মৃত্যু ছাড়া বাকি দুটো শব্দ মানুষের কাছে খুব বেশি প্রিয়। জীবন ও ভালোবাসা ঘিরে মানুষ বেঁচে থাকে। সেই বেঁচে থাকার অর্থবহতা নিয়ে আসে ভালোবাসা । ভালোবাসাকে ঘিরে মানুষের নিজস্ব একটা বলয় সৃষ্টি হয় । সেই বলয়কে ঘিরেই প্রেম ভালোবাসার দৃঢ়তা , গাঢ়ত্ব উঠে আসে সময়ের ফ্রেমে আবদ্ধতা গ্রহণ করে । ভালোবাসা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ , যার থেকে মানুষ দূরে থাকতে পারেনা আবার এর কাছে আসলেও এর প্রতি মানুষের অন্যরকম একটা মোহের বিষয় কাজ করে । প্রতিটা সময় মুহূর্ত দিন অদ্ভুতভাবে কাটতে চায় , একটা অন্যরকম আবহের মধ্য দিয়ে নিজের যাতায়াত শুরু হয় ।

কিছু মুহূর্ত বেঁচে থাকে নিজের মতন করে। সেই মুহূর্তগুলো মনে রাখার মতন হয় । মানুষ সেই মুহূর্ত সময়গুলো ভুলতে পারেনা । সেই মুহূর্তগুলো বেঁচে থাকে মনে , নিজের ভেতর একান্তই কোন এক কোণে। কোরিয়ান চলচ্চিত্র A moment to remember এ এরকম বিশেষ মুহূর্তকে তুলে ধরা হয়েছে। যা আমাদের ভেতরে স্মৃতিগুলোর গভীরে বেঁচে থাকে, সবুজ গর্ভে থাকে তাদের বাস। হাত ছুঁয়ে যাওয়া মুহূর্ত, ছুটে চলা সময় , প্রকৃতির নিশ্চুপ চাহনি , ভালোবাসার প্রিয়জনকে নিয়ে ঘিরে থাকে সেইসব মুহূর্তের কথা ।

দুজন তরুণ-তরুণীর ভালোবাসাকে ঘিরে আবর্তিত A moment to remember এর গল্প । সেই গল্পে উঠে আসে ভালোবাসার কথা, সেই মুহূর্তগুলো। ভালোবাসার সময়গুলোতে প্রতিটা জুটিকেই কিছু সমস্যার মুখোমুখি হতে হয় । নিজেদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। সব মুহূর্তগুলো নিজেদের অনুকূলে থাকেনা , ইচ্ছে করলে কিছু মুহূর্ত নিজের করা যায় না । সিউল সু এবং সু জিন নিজেদের সম্পর্কের গাঢ়তার পরিপূর্ণ রুপ দিতে চায় । সু জিন আলজিমা রোগ নিয়ে ডাক্তারের কাছে আসে , ডাক্তারের স্ত্রীও এ রোগের রোগী। সু জিন এর আলজিমা রোগ সিউল সু এবং সু জিন এর সম্পর্কের মাঝে নতুন একটা অধ্যায়ের আবির্ভাব ঘটায় । মুহূর্তগুলোয় আসতে থাকে অন্যরকম অভিজ্ঞতা। সেখানে ভালোবাসা নতুন একটা সময়ের সামনে এসে দাঁড়িয়ে যায় ।

কোরিয়ান সংস্কৃতি ও পারিবারিক আবহকে ঘিরে যে চলচ্চিত্র সিউল সু এবং সু জিন এর জীবনকে তুলে ধরে, সেই জীবনে থাকে মায়া, দায়িত্ববোধ । তার থেকেও বড় যে জিনিস যে কারণে মানুষ বেঁচে থাকে তা ভালোবাসা । তেই উন কিম এর করা অসাধারণ একটা মিউজিকের ছোঁয়া চলচ্চিত্রকে নতুন মাত্রা যোগ করে । পাহাড়ঘেরা বিস্তৃন খোলা জায়গার দৃশ্যায়ন , প্রকৃতির সাথে জীবনে সংস্পর্শের মুহূর্তগুলোর হৃদয়গ্রাহী মুহূর্তের ক্যামেরার কাজগুলো জীবনের অন্যরকম এক অর্থবহতাকে তুলে ধরে ঠিক ভিন্ন পারিবারিক পরিবেশের দুজন মানুষের ভালোবাসার পথের গল্প জায়গা করে নেয় ।

The Cut Runs Deep এর মতন একটি কাব্যিক চলচ্চিত্র দিয়ে পরিচালক জীবনের শুরু করা জন এইচ লি ২০০৪ সালে এসে লেখক ইয়াং হা কিমের সাথে মিলে জীবনের কিছু হৃদয়গ্রাহী মুহূর্তের গল্প প্রধান উপজীব্য করে কোরিয়ান ভাষায় A moment to remember চলচ্চিত্র নির্মাণ করে একজন মানুষের জীবনে প্রেম ভালোবাসা অবস্থান এবং প্রয়োজনের ব্যাপকতা তুলে ধরেন ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×