'চির উন্নত মম শির'
ভয়! আমিও পাই
তবে জবরদস্তি করা মানুষকে কেন ভয়-
যাদের হাতে ঘুষের ময়লা, অস্ত্র- বন্দুক
গুলি চালাতে লাগে না হুকুম
তাদের কাছে ন্যায় বিচার প্রত্যাশা! আহা! কি মশকরা!!
হাসে তারা, পরিচয় তাদের নেতা
লাশ পড়ে, ডোবায় পঁচন ধরে- তারা উৎসব করে
হিংসা-
আগুন জ্বলে, প্রতিশোধের।
ঈমান এনেছি আল্লাহর ওপর
'বেহেশত' যাবার টিকিট সেলারদের মত দূর্বল নই, হতে পারি না।
অসীমের ক্ষমতার কাছে সমর্পন করি নিজেকে।
'চির উন্নত মম শির'।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

