গাদ্দাফির যৌন জীবন নিয়ে আলাপ হচ্ছে। বেচারাকে খুব স্বাস্থ্যসচেতন হিসাবে তুলে ধরা হয়েছে। আবার বলা হয়েছে স্কুল-কলেজ থেকে মেয়ে বাছাই করা হতো, তার যৌন কাজের জন্য। কিন্তু বিবিসি ফোরের এ ডকুমেন্টারিটি নিয়ে সংশয় থাকতে পারে, এটাকে আমি অব্যাহত গাদ্দাফি বিরোধী প্রচার স্রোতের নতুন হাওয়া বলে মনে করি।
আবার গাদ্দাফির যৌনাচারকে আমি নাকচও করছি না, কারণ আমাদের দেশের ক্ষমতাবানরা যেখানে নারীকে গণিমত মনে করেন, এমনকি তাদের কাছে কন্যাতুল্য মেয়েরাও নিরাপদ নন, সেখানে গাদ্দাফি ক্যাডা। হে তো ক্ষমতার একটা অংশ যৌনকাজে ব্যবহার করবই। তবে এটা অবশ্যই নিন্দনীয়।
সাংঘর্ষিক কিছু বিষয় এখানে আছে, যেমন যে সব মেয়েকে যৌনকাজের জন্য তুলে আনা হতো তাদের এইডসের মত কোনো রোগ আছে কিনা তা দেখা হতো। এত পরীক্ষা সেখানে হতো কখন, আর কখনই বা লোকটা রাষ্ট্রের চাক্কা ঘোরাতো, কখন তার মেশিন চালাতো ! এ গুলো সমন্বয় করা কঠিন।
তার ওপর লিবিয়াতে কত শতাংশ মেয়ে যৌনবাহিত রোগে আক্রান্ত! এইডা তো থাইল্যান্ড না যে, সেইখানে যৌন সংসর্গ সহজলভ্য! আমার মনে হয় বিবিসি এখানে একটা 'যৌনবাজার' এবং মুসলমানদের যৌন 'লালসা'র বিষয়টি নিয়ে প্রচার রাজনীতি করছে।
যে কোনো বিচারেই এই অবৈধ ও বল প্রয়োগ যৌনতা নিন্দনীয়, কিন্তু এ ডকুমেন্টারি এমন সময় প্রচার হবে যখন আসলে এর কোনো আত্মপক্ষ সমর্থন করার সুযোগ গাদ্দাফির থাকবে না। তবে এ সব কাটতি ও রাজনীতির জন্য ভালো খবর,ডকুফিল্মও বটে।
তবে স্বৈরশাসকরা সব সময় যৌন লিপ্সু। এ নিয়ে দ্বিমত করি না। যৌনতা তাদের জীবনকে দীর্ঘ করে বলে তারা এক ধরণের মিথ তৈরি করে রেখেছে, নিজেদের আঙ্গনে। কিং ইদ্রিসকে সরিয়ে গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা নিয়েছেন। নারীর শরীর যে তাকে টানে সেটি আমরা তার আচরণ থেকে বুঝতে পেরেছি। এমনকি আমেরিকার একজন নারী পররাষ্ট্রমন্ত্রীর প্রেমেও তার পড়ার কথা খবরে পড়েছিলাম।
আসলে মিডিয়ার যে প্রচার, সেটা এখন মূল্যহীন। কেবল যৌন সুড়সুড়ি দেয়া ছাড়া বিশেষ কোনো গুরুত্ব না্ই। আর ধরেন, টাইমস অব ইনডিয়ার মত সংবাদ মাধ্যম আমাদের একটু রস দেয়ার জন্য কষের এ সময়ে খবরটা প্রচার করছে। ভালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

