মোবাইলে গাড়ি জিতেছি এই জানিয়ে প্রতারক চক্রের ফোন
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে অফিসে এসেছি! আমার অফিস কলিগ মাসুদ ভাইয়ের গ্রামীণ ফোন মোবাইল থেকে ফোন আসল। ফোন নম্বর
০১৭৪১১১১১৮৭। ফোনের ওপাশ থেকে মাসুদ ভাইকে বললেন যে উনি গ্রামীণ ফোন কল-সেন্টার থেকে বলছেন বিশ্বকাপ উপলক্ষে উনি গাড়ী জিতেছেন। উনি বললেন কল ব্যাক করুন!
মাসুদ ভাই ভোলা-ভালা মানুষ! উনি সচারচ খেলা দেখেন না! নিতান্তই যদি ব্রাজিলের খেলা হয় তাও দেখেন কালে ভদ্রে! আর বিভিন্ন মোবাইল প্রতিযোগিতাতে গাড়ী জেতা এইটাও সম্ভব না!
যাই হউক! আমি অফিসের ফোন থেকে ফোন দেই! উনি আমার ভয়েস শুনেও হ্যালো হ্যালো করেন! বুঝতে পারেন যে মাসুদ ভাই কাউকে দিয়ে ফোন দেওয়াইছেন! আমি বলি কথা শুনতে পেরে হ্যালো হ্যালো করছেন কেন? সেই প্রতারক বলে আপনাকে যে নম্বরে ফোন দেওয়া হইছিল সেই নম্বর থেকে কল দেন।
আমি গালি দিলাম! আর সাথে সাথে ফোন কেটে দিল ... টুট টুট টুট !!
নম্বর টা মনে রাখুন
০১৭৪১১১১১৮৭ ... আপনার মোবাইলেও এই নম্বর থেকে ফোন আসতে পারে! ফোন রিসিভ করেই গালি দিতে ভুলবেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন