প্রিয় নিপো
এমন যদি কোন উপায় থাকত কারো মাইন্ড রিড করা যায়,তাহলে দেখতে তুমি আমার যতটা না ভালোবাসার তারচেয়ে বেশি আরাধনার।
যতটা না আদরনীয় তারচেয়ে বেশি পূজনীয়।
দূর্বলতা শুধু এইটুকুই যে কিছু করে দেখাতে পারিনা। নিজের জীবন বাঁচাতে,একা টিকে থাকার প্রশ্নে করা সংগ্রাম প্রায়শই আমায় স্বার্থপর প্রমাণ করে।
নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে মাঝে মাঝে এমন হয় নিজেই নিজের কাছে মূখ্য হয়ে উঠি।পৃথিবীটা হয়ে যায় আমার কাছে গৌন। হয়তো এমন বিশেষ কিছু মূর্হূত্বে আমায় তোমার অচেনা লাগে ভুল বোঝার অবকাশ থাকে।
শাহীন
-------------------------------
আমি
ভালোবাসা নীল কাগজে লেখা কবিতার মতো যে কবিতা বারংবার পড়ি.....বারংবার নীল জলে হৃদয়ে ভাসি....
স্মৃতির অতলে খুঁজি, ফিরে পেতে চাই সময়......
তুমি যেখানেই আছো যেন আমি আছি তোমার হৃদয়ের কাছাকাছি.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


