somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেঁচকি সমাচার............ {আমার স্কুল জীবনের এক ঘটনা}

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
.
.
.....তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। টিফিন প্রিয়ড শেষে ৫ম প্রিয়ড শুরু হওয়ার অপেক্ষা করছি ক্লাসের সবাই। কিন্তু স্যার আসেনা। এবং সেই ক্ষেত্রে আমরা যা করি তাই করা শুরু করলামঃ ইচ্ছে মত হই হট্টগোল আরকি।

হঠাৎ করে আমার হেঁচকি উঠল। খুবই স্বাভাবিক ব্যাপার, উঠতেই পারে। যথারীতি পানির খোঁজ। পেলাম। ঢক্‌ ঢক্‌ করে পান করলাম। কিন্তু গেল না। বন্ধুদেরও পানির বোতল ফাঁকা করলাম। কিন্তু হেঁচকি যায়না! :(

এদিকে আমার পেট ফুলে ঢোল! মানে ট্যাংকি ফুল, আর পানি ঢুকবে না। তাই হেঁচকি টা নিয়ে আর না ভেবে নিজ কাজে মন দিলাম। কিছুক্ষণ পর তো আপনা আপনি চলে যাবে এই ভেবে।

ক্লাসে চলা হই হট্টগোলের মাঝে আমার সেই হেচকি এর শব্দ কেউ শুনতে পারছিলনা বলে রক্ষা। তাই আমি আপন মনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এদিকে আমার বিকট বিকট শব্দে হেঁচকি উঠছে কিছুক্ষণ পর পর। প্রায় ১০সেকেন্ড পরপর হিক...হিক্‌ আওয়াজ তুলছি।:P

এমন সময় হঠাৎ ক্লাসে ভাইস প্রিন্সিপাল স্যার এর আগমন। ক্লাসে হই হট্টগোল দেখে চলে এসেছেন তিনি। মূহুর্তের মধ্যেই ক্লাসে এক্কেবারে পিন পতন নিরবতা। এবং সেই মোক্ষম সময়ে বিকট শব্দে আমার এক হেঁচকি, .........হিইক্‌...!

এত বড় হেচকি শুনে পুরো ক্লাস আমার দিকে ফিরে তাকিয়েছে। সবাই এক্ষুনি হেসে উঠবে এমন ভাব, কিন্তু এদিকে ভাইস প্রিন্সিপাল স্যারের কারণে কেউ হাসতেও পারছে না। স্যার কাউকে না ধরে সরাসরি আমাকে ধরলেন।

"এই ছেলে!"

আমি কাচুমাচু করে দাঁড়িয়ে থেকেই বলি, "জ্বী স্যার":|

স্যার কটমট করে আমার দিকে তাকিয়ে বলে, "সকালে বাবার মানিব্যাগ থেকে কত টাকা চুরি করেছ?"

আমি যেন সপ্ত আসমান থেকে পড়লাম, "স্যার আমি জীবনে এরকম কাজ করিনি!!!":-*

"না, না তুমি করছ! কয় টাকা চুরি করছ সেটা বল।"

"না স্যার, প্লিজ বিশ্বাস করেন স্যার। আমি এমন ছেলেই না! ":|

এতক্ষণে স্যার এর বোধয় একটু বিশ্বাস হল,

"হুম্‌, এখন বল, হেঁচকি গিয়েছে?"

আমি ভ্যাবাচকা খেয়ে গেলাম, আসলেই তো! হেঁচকি একদম চলে গেছে! :)

স্যার আমার এই অবস্থা দেখে হেসে দিলেন। এতক্ষণ নিশ্চুপ থাকা ক্লাস আমার এবং স্যার এর কথাপোকথোন খুব মজা নিয়ে হাসি চেপে শুনছিল, স্যার হাসার সাথে সাথে পুরো ক্লাস একটুকু দেরি না করে আমার উপর হেসে ফেটে পড়ল।:P আর আমি এদিকে আমার লজ্জা লুকানোর জায়গা খুঁজতে লাগলাম।
.
.
.
.
হেঁচকি উঠলে যে- হঠাৎ কেউ চমকে দিলে চলে যায় তা আগেই জানাতাম, কিন্তু সেদিন পুরা প্রাক্টিকালি শিক্ষা হয়েছে আমার। সারাজীবন মনে রাখার মত এক মধুর শিক্ষা।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×