somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোনার কেউ নেই, তবু বলে বলে ব্যাথা করি গলা!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ আবুল মকসুদ আজ প্রথম আলো সম্পাদকীয়তে লিখেছেন বন্ধু জগলুল এ চৌধুরী হারানোর বেদনার কথা। শেষে আক্ষেপ করে জানিয়েছেন, "কিন্তু দরকার যা তাহল সড়কে হত্যাযজ্ঞ কমানো। তা আমাদের মতো অক্ষমদের কাজ নয়।" হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। গত ২৩ নভেম্বর আমিও একটি লেখা লিখেছিলাম ইত্তেফাকে, শিরোনাম ছিল "আমরা কেন আত্মকেন্দ্রিক হয়ে উঠছি?" (লিংক Click This Link)
নিজেকে অক্ষম বলে স্বীকার করতে আমারো আপত্তি নেই। কারণ, আমরা অক্ষম বলেই শুধু লিখে আর চিল্লাপাল্লা করে হাত-গলা ব্যাথা করি। কাজের কাজ কিছুই হয় না। যাদের শোনার কথা, তাঁরা শোনেন না। কিছুদিন লোক দেখানো তৎপরতা চলে, অত:পর যা-তাই। ক্ষমতাবানদের চোখে দামী কালো চশমা থাকে, অক্ষমদের লেখালেখি তাঁদের নজরে আসে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের পাশে সড়ক দূর্ঘটনা কমাতে সচেতনতা বাড়াতে তারেক মাসুদ ও মিশুক মুনিরের স্মৃতি রক্ষায় একটি ভাষ্কর্য নির্মিত ও সম্প্রতি সবার জন্য উন্মুক্ত হয়েছে। অবস্থানগত কারণে প্রতিদিন আমাকে এই স্থাপনার সামনে দিয়ে আসা-যাওয়া করতে হয়। প্রতিবার মনটা কেঁদে ওঠে আমার। তারেক মাসুদ আমার মামার বাড়ির পাশের গ্রামের মানুষ, একই জেলা আমাদের, আমার অসম্ভব ভালো লাগে তাঁর কাজ। ফরিদপুরে একটি শিল্পগোষ্ঠী আমার বাবা কবি বাবু ফরিদী ও তারেক মাসুদের স্মৃতি রক্ষায় পদক দেয়। মরে যাবার পরে আমরা মেধাবিদের সম্মানিত করি, কিন্তু বেঁচে থাকতে তাঁদের কথা ভাবি না। এটা আমাদের অনেক বড় দোষ।

এই স্থাপনার সামনে দিয়ে আমি শাহবাগ যাই, গাড়িতে চড়তে আমার ভয় হয়। পারত:পক্ষে পায়ে হেটেই কাছাকাছি দূরত্ব পার হই। দূরে গেলে খুব সাবধানে বাসে ওঠা-নামা করি। রাস্তার মাঝখানে পাল্লা দিয়ে বাসগুলো যাত্রী ওঠায়। আমরা উঠতে বাধ্য, কারণ ওরা বাস সাইড করে না। সিগনাল মেনে জেব্রা ক্রসিং এ গাড়ি থামে না। আমরা যত্রতত্র রাস্তা পার হতে গিয়ে বিপদে পড়ি। বাসে যাত্রী ওঠার আগেই বাস টান দেয়, দেয় নামার আগেও। জগলুল আহমেদের বয়স হয়েছিল, তিনি অভ্যস্ত নন। মারা গেলেন। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর এত লোকের মাঝে একজন মানুষ পাওয়া গেল, তিনি তাঁকে নিয়ে কাছের হাসপাতালে গেলেন। অগ্রিম টাকা দেয়া হবে না বলে তাঁকে ভর্তিই করা হল না! অথচ, উন্নত দেশে আগে চিকিৎসা, পরে টাকা। আমরা এখানেও অক্ষম। লিখছি, হাত ব্যাথা করছি। শোনার কেউ নেই।

ফেরার পথে ঐ স্থাপনার সামনে আমার আবার মন খারাপ হয়, যখন দেখি হাসিমুখে সেখানে শিক্ষার্থীরা ঘুরছে, বসে আড্ডা দিচ্ছে। ক্যাম্পাসের বাইরের অনেকে সেখানে হাসিমুখে ছবিও তুলছে! অতীতের মতো আবার জায়গাটি "ডেটিংস্পট" এ রূপ না নেয়, আমি আশংকায় আছি।

-দেব দুলাল গুহ (দেবু ফরিদী)।
২ ডিসেম্বর ২০১৪
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×