আমি হুমায়ুন আহমেদ এর বই পড়া শুরু করেছি যখন আমার বয়স ৬। উনার পড়া আমার প্রথম বই হল "পীপলিবেগম" খুবই অসাধারণ একটা বই। আমার জীবনের প্রথম বই। সেই থেকে শুরু আমার বই পড়া। তখন নিজেকে পীপলিবেগম ভাবতে খুব ভাল লাগত। আরেকটু বড় হওয়ার পর হিমুর না্য়িকা হতে ইচ্ছা করত আর "একি কান্ড" এর সেই ঝ্যং এর বাচ্চা যা আমি আজ ও বিশ্বাস করি। আর একটা উপন্যাস আমি জানি যতবারই পড়ব ততবারই কাঁদব এবং কেদেঁছি ও যতবার পড়েছি
"জোছনা ও জননীর গল্প"
৬ থেকে ২৪ এই ১৮ বছর আমি খালি উনার বই এর জন্যই অপেক্ষা করেছি আমার জীবনের বড় একটা অংশ জুড়ে আছে হুমায়ুন আহমেদ এর বই। এখন আর অপেক্ষা করতে হবে না।
কান্না থামাতে পারি নাই উনি আর নাই শুনে।
এখন ও বিশ্বাস হয়না উনি আর নাই। হিমু, মিসির আলি, শুভ্র কিছুরই তো শেষ হল না ।
আর কি লিখব ইতিমধ্যে অনেকেই অনেক কিছু লিখে ফেলেছেন। যতটুকু লিখেছি সব আমার প্রিয় লেখক এর জন্য।
প্রিয় হুমায়ুন আহমেদ আপনি আমার প্রিয় লেখক ছিলেন, আছেন এবং থাকবেন।
আফসোস একটাই উনার কোন অটোগ্রাফ আমার নিয়া হল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


