ভালোবাসা, ব্রেকআপ এইসব নিয়ে বাড়াবাড়ি আমার ন্যকামি মনে হত।
এখন যখন নিজের প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন আমার পৃথিবী শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার বুক এ কেউ পাথর বসিয়ে দিয়েছে, ভারী হয়ে আছে। আমি গত কয়েকদিন এক রাত ও ঘুমাতে পারিনি এমন কি ঘুমের ওষুধ খেয়েও খালি একদিন কিছুক্ষণ এর জন্য চোখের পাতা এক হয়েছিল।
মানুষ কি একটা ভুল এর জন্য মাফ পেতে পারে না? একটা ভুল এর জন্য আমার এত বছরের ভালবাসা সব মিথ্যা হয়ে গেল?
আমি অনুতপ্ত যা করেছি তার জন্য যেকোন শাস্তি দাও কিন্তু আমাকে ছেড়ে যেও না
কোন একটা শব্দ যদি পেতাম যা দি্য়ে আমার মনে কি চলছে সব বুঝিয়ে দিতে পারতাম! যাই লিখি সব মুভির ডায়ালগ এর মত শুনায়, মনে হয় এইটা যথেষ্ঠ না।
আমি যে তাকে কি পরিমাণ ভালোবাসি তা এখন বুঝতে পারছি।
কেন তাকে তখন বুঝতে পারিনাই! সে আমাকে ভালোবাসত তার মত করে।
কেন তখন মন ভরে নাই!
আমি তোমার কাছে কিছু চাইনা, চাই শুধু তুমি ফিরে আস।
কেন সময় নষ্ট করছ? এই সময় আমাদের জীবনে আর কখনো ফিরে আসবেনা
আমি তোমাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ভালোবাসি।'
প্লিজ ফিরে আস।
মানুষ কি সারা রাত কাঁদতে পারে? পারে, আজ আমি সারা রাত কেঁদেছি। নিঃশব্দ কান্না কাউকে বলতে পারিনি আমার কষ্ট।
ব্লগ টা আমার কাছে কিছুটা ডাইরির মত মনে হচ্ছে এখন, তাই এখানে আমার বিশাল কষ্টের অতি ক্ষূদ্র পরিমাণ লিখলাম।
আমার রাত দিন সব থেমে আছে,
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না।
ফিরে আস সমুদ্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


