গতকাল ভোর বেলায় ঘুম ভেংগে গেল অদ্ভুত কষ্টকর এক স্বপ্ন দেখে।
দেখলাম নীল শার্ট গায়ে, চোখে সানগ্লাস পরে সমুদ্র আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে রিকশা করে আমি ছাদ থেকে ওর নাম ধরে চিৎকার করছি এক পর্যায়ে রিকশা থামল আমার দিকে তাকাল তারপর আমার চোখ খুলে গেলো, ঘুম ভাঙল জানি ওর নাম্বার বন্ধ তাও কিছু না বুঝেই ডায়াল করলাম, যথারীতি বন্ধ।
টপ টপ করে চোখের পানি পরতে লাগলো। কখনো ভাবিনি এত কষ্ট আমার জন্য অপেক্ষা করছে।
সমুদ্র আমাকে ছেড়ে চলে গিয়েছে প্রায় সাত মাস হল তাও ভুলতে পারছি না তাকে কিছুতেই, হয়তো আমি বেশি আবেগি। ভালো লাগেনা কিছু ,কেন যে রাত হয় আর কেন যে রাত হলেই কষ্ট বাড়ে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


