১.
কুয়াশার রাতে নিঃসঙ্গ দ্যুতিহীন ল্যাম্পপোস্টের মত
আলোহীন বিকেলের নির্জন দ্বীপের মত
বিলীন বনভূমির মত
একা বড় একা
উদাহরণহীন ঠিক আমার মত
থেকেছি কতটা রাত!
কতটা রাত নিশ্চল ছায়ার মত
শব্দহীন দীর্ঘশ্বাসের মত
মৌন পাহারের মত
অসীম নিস্তব্ধতায় মহাশূণ্যের মত
উদাহরণহীন অদ্বিতীয় শূণ্যতায়!
কতো টা রাত,বলো কতোটা রাত
এতোটা একা থাকা যায়?
কতোটা তফাত্ পাথর ও মানুষে?
২.
মাঝে মাঝে প্রায় ই আকাশের দিকে তাকায়
জ্যোত্স্না কিংবা অমাবশ্যার অন্ধকারে
অথবা দিনের চোখ ধাঁধানো রোদে
তাকে সব সময় আমার রহস্যময়ী মনে হয়
খুব বেশি উদার কিংবা বড় বেশি আত্মকেন্দ্রিক;
কিছু নেই তবু কি যেন আছে মাটি আর আকাশে
কাউ কে পরোয়া না করে রয়ে গেছে সে পৃথিবীকে চতুর্দিক ঘিরে !
তার বিশাল উদারতা আমি আত্মস্থ করতে পারিনি,
হতে পারিনি তার মত আত্মকেন্দ্রিক ও..
আকাশ কে পাব না জানি
হয়তো তোমাকে পেতে পারি,
হয়তো নয়..
তাই আকাশ থেকে কিছুটা নিলাম,
আমাদের মাঝেও কিছু নেই তবু কি যেন আছে
আছি আকাশ আর মাটির মত ই বিস্তর ব্যবধানে|
৩.
একটা কবিতা লেখার জন্য কখনো কখনো জেগে ওঠে এতোটা তৃষ্ণা,
এতোটা অস্থিরতা,
আমি ভাবতেও পারি না !
আমি তো এটাও ভাবতে পারি না
আমি কার জন্য লিখেছি এতো দিন,
কিসের জন্য !
প্রেম তো ছিলোনা কখনো,
ঘরের মাঝে ছিলো না কোন বিরহের চিহ্ন
ছিলো না কারো দেওয়া কথার শেকল
তবু কি সে প্রতিঙ্গার মত বেঁধে রেখেছে আমায়
আমার সকল মৌনতায় !
জানি না,
জানি না,
শুধু জানি, আমার মন খারাপের ক্ষণ গাঢ় দাগে এঁকেছি কবিতায় !
৪.
মাঝে মাঝে কি হয় জানি না
পৃথিবীর বুকে দাড়িয়েই পৃথিবীকে বুড়োআঙ্গুল দেখাতে ইচ্ছে করে,
প্রিয়জনকে চরম উপেক্ষা|
ভেতরে ভীষণ অগ্নিকুন্ড জ্বেলে
সবটুকু অনুভূতি সরিয়ে নেই
সরিয়ে নেই ভালোবাসা
জেগে থাকি অসীম রাত..
মাঝে মাঝে কি হয় জানি না !
বানের জল নেমে গেলে পড়ে থাকে খড়কুটো
পলির বুকে কচুরির ফুল
আমার কিছু ই থাকে না
হাহাকার করে শুকনো নদী|
মাঝে মাঝে কি হয় জানি না !
৫.
রাতে মন্দিরের পূজাঅর্চনা, লেট নাইট নাটকের সংলাপ, ওয়াজমহাফীল
ভাঙ্গা ভাঙ্গা ভাবে ভেসে আসে,
কোথা থেকে জানি না,
হয়তো নদীর ওপার থেকে|
পুরোটা বোঝাও যায় না
কিন্তু নিঃছিদ্র নিরবতার ভেতর এগুলা ভাল লাগে!
কেন লাগে জানি না !
হয়তো এজন্য যে আমি একা নই,
হয়তো আমার মত আরো অনেকে ই জেগে আছে,
পার করছে বিনিদ্র রাত;
সে হয়তো দেবীমূতির পূজারী,
মঞ্চ নাটকের অভিনেতা,
নয়তো সফেদ দাড়ির সৌম পুরুষ
কেউ, কেউ একজন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

