যে কথাগুলো আমার বার-বার মনে পড়ছে,সারাক্ষণ মনে পড়ছে।
একমুহুর্তের জন্যও যে কথাগুলো আমাকে স্বস্হি দিচ্ছে না।দিচ্ছে না আমাকে ভালভাবে বাঁচতে।যে কথাগুলো সারাক্ষণ শুধু আমার মন,প্রাণকে যাতণাই দিচ্ছে না,পুড়াচ্ছেও।তাই আমি সিদ্ধান্ত নেই আমার হৃদয়ের কথা সামহোয়্যার বল্গে প্রকাশ করব।কোন কথা?।দেশের প্রধান
রাজনিতীবিদদের নিয়ে যে কথাগুলো সারাক্ষণ আমার অন্তরে অগ্নীর শিখা হয়ে জ্বলছে।সে কথাগুলো কি?।সে কথাগুলো হচ্ছে,আমার মনে হয় দেশের কোন রাজনৈতীক দলই দেশকে ভালবাসেন না।আমি দেশকে ভালবাসা বলতে বুঝি,দেশের প্রাণীকে ভালবাসা।দেশের সকল প্রাণীকে ভালবাসা।আর সেই প্রাণী শুধু দেশের মানুষ প্রাণীই নন,দেশের অন্য সব প্রাণীর প্রতিও থাকা চাই সম প্রেম,ভালবাসা,মমত্ব বোধ।হয়তু,আমার এই লেখা রাজনিতীবিদরা পড়ে বলবেন।হ্যা,আমরা দেশকে ভালবাসি,দেশের প্রতিটি প্রাণীকেও ভালবাসি।তাহলে,আমি বলব,আপনারা ডাহা মিথ্যাবাদী।কেন আমি এই কথাটি বললাম?।আপনারা যদি দেশকে ভালই বাসতেন,দেশের প্রাণীকে ভালই বাসতেন,দেশ ও দেশের প্রাণীদের উন্নতি-কল্যাণই চাইতেন।তাহলে,দেশে প্রতিদিনই খুন,হত্যা,ধর্ষণ,চাদাবাজি,
লুটতরাজ হতোনা।আর তাতে করে দেশ বর্হিবিশ্বের কাছে মূল্যহানি হতোনা।তেমনি দেশের অনেক প্রাণকে অকালে এই পৃথিবীর আলো-বাতাস থেকে বিদায় নিতেও হতোনা।আর এর জন্য আমি আমার দেশের প্রধান রাজনৈতীক দলগুলোকেই দায়ী করি।আমি মনে করি,তাদের দেশ পরিচালনা করার মত জ্ঞ্যান নাই।অর্থাৎ,সূর্য বিহীন পৃথিবী যেমন অন্ধকার তদরুপ জ্ঞ্যানহীন রাজার রাজ্যও হয় অন্ধকার।হয়তু শক্তির বলে অনেকেই অনেক কিছু জীবনে জয় করতে পারেন।এমন কি অনেকে শক্তি বলে রাজার সিংহাসনও জয় করতে পারেন।তবে তা ক্ষণিকের,ঘৃনার।কিন্তু জ্ঞ্যানের দ্বারা যা জয় করা হয় তা চীরকালই কল্যাণকর।তাই আমি বলব,যারা দেশ পরিচালনা করেন,আপনারা বিশ্ব্যে নীজেকে জ্ঞ্যানীবান হিসাবে পরিচিতি করুন।দেশ ও দেশেরর প্রতিটি প্রাণের জান-মালের হেফাজত করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



