somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঁস ভি কাভি বহু থি...থি কেয়া ?!? - পর্ব - ৪ (শেষ পর্ব)

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাঁস ভি কাভি বহু থি...থি কেয়া ?!? - পর্ব - ৩


আজকের পর্বটা যেহেতু শেষ পর্ব তাই তুলনামূলক একটু বড়।
আমার স্ত্রী বর্তমানে ছয় মাসের প্রেগন্যান্ট। সেই হিসাবে শশুড়বাড়ী থেকে তার যতটুকু প্রাধান্য পাবার কথা তার কিছুই সে পায় নি। আট মাস আগে আমার বোনও প্রেগন্যান্ট ছিল এবং তকেে ঘিরে আমার বাবা-মা'র যে চিন্তা এবং যত্ন দেখেছিলাম, তার পুরোটাই এখন অনুপস্থিত। যদিও একই বাসা, একই বাবা-মা...শুধু মেয়েটি অন্যের।

প্রেগনেন্সির প্রথম তিন মাসে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয় এবং একটু বাড়তি মনোযোগের প্রয়োজন হয়। তাই সে সময়টা তাকে তার বাবার বাড়ীতেই রেখেছিলাম। সে থাকতে চায়নি, আমিই জোর করেছিলাম। সেই তিন মাসে আমার বাবা একবারও ফোন করে খোঁজ নেয়নি যে তার ছেলের বউ আদৌ বেঁচে আছে কিনা। আমার মা কয়বার ফোন দিয়ছিল, নিজের কিছু প্রয়োজনে। অখচ এদেরকেই আমার বড় রান্না করে নিজ হাতে প্লেটে খাবার তুলে দেয়। যাইহোক, আমার মা এই সুযোগে সবাইকে বলল, বউ বাপরে বাড়ী গিয়ে পরে আছে তিন মাস ধরে কোন খোঁজ খবর নাই...। কিন্তু এটা বলে নাই যে সে তিন মাসের প্রেগন্যান্ট...সে অসুস্থ। একবার, মিনারেল কমে গেলে হাসপাতালে ভর্তি করলাম। আম্মা শুনে বলল, এটা এমন কিছু না...খামাখা ভর্তি।

আমার বোন যখন প্রেগনান্ট ছিল তখন সে প্রায় সারাদিনই শুয়ে বসে কাটাতো। আর আব্ব-আম্মা পারলে মুখে তুলে খাওয়াতো। আর আমার বউ সারাদির অফিস করে সন্ধা সাতটায় বাসায় ফিরে রান্না করে খায় এবং খাওয়ায়। তার শাশুড়ী সেই সময়টা বসে বসে স্টার জলসাতে সিরিয়াল দেখে। একবার রান্নাঘরে উঁকি দিয়েও দেখে না। বরং সুযোগ পেলে একটা-দুটা কথা শুনিয়ে যায়।

তারা তাদের সুইডেনের নাতীর সাথে নানারকম রংঢং করে স্কাইপেতে কথা বলে। ওরা দেশে আসলে কি করবে তার প্ল্যান করে। কিন্তু আমার সন্তান নিয়ে তাদের কোনই মাথা ব্যাথা নেই। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখতে তাদের কোন আগ্রহ দেখা যায় না। আমার বউই আগ্রহ নিয়ে দেখাতে যায়। আমার মা ভ্রু কুুঁচকে দেখে নির্বিকারভাবে ফেরত দিয়ে দেয়। কখনই জানতে চায় না বাচ্চাটা পেটের ভিতর কি করে কিংবা এই অবস্থায় বউটার কষ্ট হচ্ছে কিনা। কিম্বা এই অবস্থায় কি করণীয় বা কোন উপদেশ কিছুই দেয় না। নিজের প্রতি, স্ত্রীর প্রতি অবহেলা মেনে নেয়া গেলেও নিজের সন্তানের অবহেলা সহ্য করা যায় না।

পরিশিষ্টঃ
আমদের মনে রাখা উচিত, ছেলের বউ ছোট করা মানে হল নিজের ছেলেকেই ছোট করা। তাকে কষ্ট দেয়ার মানে হল ছেলেকেই কষ্ট দেয়া। এভাবে কখনই ছেলেকে কাছে পাওয়া যায় না। আমার মা অনেক কষ্ট করে আমাকে জন্ম দিলেও অন্যের আদরের মেয়েকে অবহেলা কিংবা ছোট করার অধিকার তাকে কেউ দেয়নি। আমার বউ তার বাবা-মা'র কাছে ঠিক ততখানিই আদরের ঠিক যতখানি আমার বোন আমার বাবা-মা'র কাছে। আমার বাবা-মা দুজনেই অনেক শিক্ষিত, সমাজে অনেক প্রতিষ্ঠিত। কিন্তু তাদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা জাগে না। কারণ সেটা অর্জন করে নিতে হয়। তারা সেটা পারে নি। এটা তাদের ব্যর্থতা। অন্যকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। আমি সৌভাগ্যবান যে আমার এমন একজন স্ত্রী আছে যে কিনা একা একা সুখী হতে চায় না। সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। সে কখনই এসব নিয়ে আমার কাছে অভিযোগ করে না। খুব মন খারাপ লাগলে হয়তো হতাশ হয়ে কেঁদে ফেলে। আমি যতটুকু পারি তাকে সময় দেই, সাহায্য করি যাতে সে একা বোধ না করে।

সবাই আমদের জন্য আমাদের সন্তানের জন্য দোয়া করবেন, কারণ এটাই শেষ পর্যন্ত কাজে দেবে। সকলকে ধন্যবাদ!!

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×