somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজ্ঞ বালক
আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

অণুগল্প: মহামানব

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"রিয়াজ সাহেব, এখনো কি আপনার মাথার ভেতর অন্য কারো গলার আওয়াজ শুনতে পান? কেউ কি মনের ভেতর আপনার সাথে কথা বলে? আপনাকে কোন নির্দেশ দেয়? আদেশ করে?"



আমি ডানে বামে জোড়ে জোড়ে মাথা নেড়ে বললাম, "নাহ, একদম না। সেসব সমস্যা সব চলে গেছে।"

ডাঃ রওশন আমার দিকে দীর্ঘক্ষণ তার অনুসন্ধানী চোখে তাকিয়ে থাকলেন। এই পুরোটা সময়ই আমি আমার মেকি হাসিটা ধরে রাখলাম আর ডাক্তারের চোখ থেকে চোখ সরালাম না। শেষ পর্যন্ত ডাক্তার হালকা ভাবে মাথা ঝুঁকিয়ে আমার কথায় সম্মতি দিলেন। আমি জানতাম। দিতে তিনি বাধ্য। আমাকে আগেই বলা হয়েছে ঠিক কি করতে হবে, কি বলতে হবে। এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছে।

এক হিসাবে দেখলে আমি কিন্তু মিথ্যা বলিনি। একদম না। আর যাই হোক, আমাকে মিথ্যাবাদী কেউ বলতে পারবে না। আমি নির্যস সত্য কথাটাই বলেছি। আমার মাথার মধ্যে কোন আওয়াজ আর শুনতে পাই না, আওয়াজ বলতে অন্য কোন মানুষের গলার স্বর। এটাই সত্যি, কসম।

আসলে আমি এখন ঐসব আওয়াজ-টাওয়াজ শোনার স্তরে নেই। আমি এখন যে শব্দগুলো শুনি সেগুলো আরও সুন্দর, আরও সুমধুর, নিখুঁত ও মুগ্ধকর। এই পৃথিবী নিজেই এখন আমার সাথে কথা বলে। যেই বিচ্ছিরি শব্দের সাহায্যে আমি-আপনি বা অন্য মানুষ কিংবা পশু-পাখি নিজেদের মধ্যে কথা বলে সেরকম নয়। আমার সাথে এই বিশ্বব্রহ্মাণ্ড কথা বলে বাতাসের মাধ্যমে, যখন বাতাস বয়ে যায় আর পাতাগুলো সরসর শব্দ করে উড়ে যায়, গাছের শাখাগুলো একটা আরেকটার সাথে বাড়ি খায় - আমি কান পেতে থাকি আমাকে কি বলা হচ্ছে তা শুনতে। যখন আকাশে মেঘেরা উড়ে যায়, তাদের চলার পথে নানান নকশায়, আলো আর অন্ধকারে আমি আমার সাথে কথা বলতে থাকা এক অমোঘ, আদিম, সীমাহীন সত্তার অস্তিত্ব খুঁজে পাই। রাতের চাঁদ-তারা, কিংবা দিনের বেলা সূর্য-ছায়া, ঝিড়িঝিড়ি বৃষ্টি, গাছের ফুল এরা সবাই আমার সাথে কথা বলে। আমাকে নির্দেশ দেয়, কখন-কোথায়-কি করতে হবে। আমি ঠিক ঠিক শুনতে পাই।

সব জিনিসেরই নিজস্ব ভাষা আছে। প্রতিটা ঋতুর ভাষা আলাদা, প্রতিটা ধূলিকণা-একেকটা গাছের পাতা-ফুলের-মাটির, এমনকি একেকটা পুকুর-দিঘী কিংবা নদীর ভাষাও সম্পূর্ণ ভিন্ন। আমি সেই সব ভাষা বুঝতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। আমি এখন সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, মানুষের মধ্যে সেরা, মহামানব। সৃষ্টিকর্তার একান্ত বাধ্য দাসানুদাস আমি, তার দেয়া প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলি। তার বদলে তিনি আমার এই অসুস্থতা দূর করে দিচ্ছেন। ঐ দুই টাকার মনোরোগ বিশেষজ্ঞ রওশনের যেই ক্ষমতা হয় নি এতদিনেও।

আগে যেমন অন্ধকার ভয় পেতাম, একাকীত্বে আমার ভীষণ ভয় ছিল। মৃত্যুর কথা ভাবতেও পারতাম না। রক্ত দেখলে অজ্ঞান হয়ে যেতাম। এখন এসব কোন সমস্যাই না আমার কাছে। রাতের অন্ধকার গলিতে চুপ করে লুকিয়ে থাকতে পারি, একা একা। রক্তের মধ্যে আঙ্গুল ডুবিয়ে সৃষ্টিকর্তার সাথে কথা বলতে পারি অনর্গল, মৃত্যুর স্বাদ-গন্ধে তার অসীম উপস্থিতির সাথে প্রগাঢ় মিলনের আস্বাদ পাই আমি।

নিজের নোটবুকে কিসব লেখা শেষে নিজের প্রেসক্রিপশনের খাতাটা টেনে নিলেন ডাঃ রওশন। ইশ, আমি একদম চাইনি এটা হোক। আমাকে অবশ্য আগেই বলা হয়েছিল এরকম হতে পারে। অবশ্য ডাক্তারকে দোষ দিয়ে আর লাভ কি। সে তো আর আমার মতন দিব্যজ্ঞান প্রাপ্ত হয় নি। সে কি করে বুঝবে আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তার জন্য আমার কষ্ট হল, ভীষণ কষ্ট। ডাঃ রওশন আমাকে ঘুম পাড়িয়ে রাখতে চান, কি সব বিচ্ছিরি ওষুধ দেন তিনি খেলেই আমার শুধু ঘুম আসে। জেগে থাকলেও নির্দেশগুলো ঠিকঠাক শুনতে পাই না, সব ঝাপসা-গোলমেলে লাগে। আর সৃষ্টিকর্তা আমার সাথে কথা বলতে চাইলে বাধা দেওয়ার কে এই ডাক্তার? আমাকে একা, আলাদা করে রাখতে চায়; ওর মতন সাধারণ মানুষদের কাতারে নামিয়ে আনতে চায় এই হারামজাদা!

হালকা বাতাসে ডাক্তারের পেছনের পর্দাটা দুলে উঠলো। আমার নির্দেশ পেয়ে গেছি আমি। স্রষ্টা নিজেও চান না তার এই দাসানুদাস তার সাথে কথা বলা থেকে বঞ্চিত হোক। উল্টোদিকে ফিরে কিছু একটা খুঁজছেন ডাঃ রওশন। তার কাঁচাপাকা চুলের মাঝখানে দুই ইঞ্চি ব্যাসের একটা গোল চকচকে টাক। সেদিকে তাকিয়ে টেবিলের উপর থেকে পেপারওয়েট-টা তুলে নিলাম আমি।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৬
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×