somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প: প্রেমিক

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মফঃস্বলের এই বাসাটার চারপাশে অনেক গাছপালা। সবগুলোর নামও জানি না আমি।



হৃদয়কে জিজ্ঞেস করাতে ও বেশ কিছু চিনিয়েছিল, কিন্তু তাও সবগুলো গাছের নামই আমি জানতে চাচ্ছিলাম। এই বাসার একজন মালী আছে, তাকেই ধরে বসলাম। হাজার হোক মেমসাহেব বলে কথা। আমাকে নিজের হাতে সবগুলো গাছের নাম, প্রকৃতি, ফল-ফুল, বিচিত্রতা শিখিয়ে তবে ক্ষান্ত দিলেন তিনি। কিন্তু, সেই হারুণ কাকাও এই গাছটার নাম বলতে পারলেন না। তার এই বাসায় আসার আরও অনেক আগের থেকেই নাকি এই গাছটা এখানে আছে। তবে এরকম গাছ নাকি আর একটাও নেই এই শহরে। এমনকি ডিসি সাহেব একবার গাছটার কলম করে নিজের বাসায় লাগিয়েছিলেন। কাজ হয় নি, মরে গিয়েছিল অকালেই চারাগাছটা।

এ সব জানার পর থেকেই, গাছটার জন্য আমার ভীষণ মায়া হত। গাছটা কি ভীষণ একা, কি নিঃসঙ্গ। হৃদয় অফিসে চলে গেলে আমি ঘরের কাজ শেষ করে এই গাছের ছায়াতে এসে বসি। হারুণ কাকা একটা ছাউনি বানিয়ে দেয়ার কথা বলেছিলেন, কিংবা একটা চেয়ার নিয়ে এসে বসার কথা। কিছুই শুনি নি আমি। এই গাছের ছায়াতেই আমার দিব্যি হয়ে যায়। নীচে পরে থাকা পাতার বিছানা, আর ঘাসের চাদরই আমার জন্য যথেষ্ট।

বাতাসেও যেন এই গাছের পাতাগুলো নড়ে না। একদম শান্ত, ধীর, স্থির। কোন পাখিকেও দেখলাম না এই গাছের ডালে এসে বসতে। ফুল কিংবা ফলের বালাই নেই বলেই হয়তো ওদেরও কোন আগ্রহ জন্মায় না। অসুবিধে কি, আমি তো আছি - ওর বন্ধু। এখন এই গাছের নীচে এসে প্রায়ই শুয়ে থাকি আমি। হারুণ কাকা হৃদয়কে আমার এই পাগলামির কথা বলেছেন, ও অবশ্য প্রশ্রয়ের হাসি দিয়ে উড়িয়েই দিয়েছে। মাঝখান থেকে বদির মা-কে এখন প্রতিদিন এই গাছতলাটাও একটু সাফসুতরো করে যেতে হয় আর কি। শুয়ে শুয়ে আমি ঠাণ্ডা মাটির স্পর্শ নেই। ঘাসের নীচে লুকিয়ে থাকা মাটি। সেই মাটিতে কেমন গুমোট-প্রাচীন গন্ধ। গন্ধটা যেন আমার ভেতরটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে, আমি যেন বহুকাল আগের কোন প্রাগৈতিহাসিক মানবী। এই গাছের সামনে নৈবদ্য সাজিয়ে প্রতিদিন বন্দনা করে চলছি এই অতীতহীন অস্তিত্বের।

এখন গাছটা আমার সাথে কথা বলে। আমাকে কাছে ডাকে। গাছটাকে বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরে ছিলাম আমি, গায়ে একটা সুতোও ছিল না তখন। হারুণ কাকা, বদির মা বাসায় ছিল না আর সেই সুযোগে এই বন্যতা বের হয়ে এসেছে আমার সুশীল চামড়ার নীচ থেকে। সে এক বিস্ময়কর অনুভূতি। ভীষণ তীব্র, আবেগী এক জলোচ্ছ্বাস শেষে আমি উপুড় হয়ে শুয়েছিলাম গাছটার নীচে। বৃষ্টিতে ভিজে মাটিটা তখন নরম, গন্ধটাও মিষ্টি। গাছটা আমাকে নির্দেশ দিয়েছিল আর আমি মাটি খুঁড়ে চলছিলাম যতক্ষণ না শিকড়ের একটা টুকরো দেখা যায়। সেটাকে ধরে ফিসফিস করে অনেকক্ষণ কথা বলেছিলাম আমি। কত প্রশ্ন করেছে আমাকে, আমি অবিরাম উত্তর দিয়েছি। নিজের কথা, বাবা-মা-ভাই, হৃদয়ের কথা, নিজের ফেলে আসা জীবনের কথা। বদলে আমাকে নিজের অতীত ইতিহাসের কথা বলেছে গাছটা, পৃথিবীর ইতিহাসের কথা, সৃষ্টি আর ধ্বংসের কথা, শুরুর আর শেষের কথা। সেই সাথে খাবার চেয়েছে সে। এসব মাটি আর পানিতে সাধ মেটে না তার। লালচে কালো সেই তরলটা চাই তার। রক্ত চাই, অনেক অনেক রক্ত। পিচ্ছিল, চটচটে, পাঁশুটে গন্ধের সেই তরল।

আমার মধ্যে অন্য এক শক্তির উপস্থিতি টের পেলাম আমি। আমি যেন এক সদ্য প্রেমে পড়া কিশোরী। বন্য আর জান্তব সেই অনুভূতি আমাকে স্থির হতে দেয় না, তাড়িয়ে বেড়ায়। আমার ভেতরে থাকা শক্তিটা আমার ভিত কাঁপিয়ে তোলে, ভাবায়, তৃষ্ণার্ত করে তোলে। আমি জানি, রক্ত চাই আমার প্রেমিকের। আমারও চাই। রক্ত আমাকে নতুন জীবন দেবে। জীবনের অন্তেই তো নতুন শুরুর প্রতিশ্রুতি। আর এভাবেই নিজেকে সার্থক করে তুলতে পারবো আমি, উপযুক্ত করে তুলতে পারবো আমার প্রেমিকের জন্য। গাছটার নীচে থইথই পানিতে টিপটিপ পড়তে থাকা বৃষ্টিতে নগ্ন গায়ে শুয়ে অবিরাম নিজের নতুন জন্মের কথা ভেবে কাঁদতে থাকলাম আমি।

রক্তই সুন্দর, রক্তের শক্তি অবিনশ্বর, অসীম। এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর হয় সেই সুপ্ত শক্তি। অমরত্বের ধারক ও বাহক, জীবনীশক্তির কেন্দ্রবিন্দু। নিজের নতুন প্রেমিক এই বৃক্ষকে নিজের পুরানো ও প্রথম প্রেমের রক্ত দিয়ে স্নান করাতে হবে আমাক।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×