কাছের মানুষগুলি যখন একে একে পর হয়ে যায়
ভাষাবিহীন বোবা কান্নায় নিরবে গুমড়ে কাঁদে মন
বিষাদের অনুশোচনায় বুক পুড়ে সারাক্ষণ,
তবুও মানুষ আশা নিরাশায় নতুন পথের অগ্রযাত্রায়
পাথর চাপা এক বুক কষ্ট নিয়ে দিগ্বিদিক হাঁটে,
অপ্রত্যাশিত ভ্রান্তিক ভুলের অনুতাপে-অনুরাগে ।
আপন মানুষগুলি যখন অনাকাঙ্খিত ভেঙে দেয় মন
বোধের আঘাতে ভেঙে দ্বি-খন্ডিত হয়ে যায় বহু নিগুঢ় বন্ধন
কষ্টের তীব্রতায় ভেঙ্গেচুরে বিনষ্ট হয় সাজানো জীবন,
তবুও মানুষ আবার স্বপ্ন দেখে, স্বপ্নের ঘর বাঁধে
মুছে যাওয়া স্মৃতির অন্তরালে হারানো স্বজন খোঁজে,
অব্যক্ত মনের না বলা বেদনায় পলে পলে দীর্ঘশ্বাসে ।
প্রিয় মানুষটি যখন ব্যবধানের অভিধানে পর হয়ে যায়
চিতার উত্তপ্ত অনলে হৃদয় করে হায় হায় !
পৃথিবীতে এ যেন এক হৃদয় বিদারক বিষধর যন্ত্রনা
পরাজয়ের ব্যর্থ গ্লানিতে বেঁচে থাকাই বড় দায়,
তবুও মানুষ দুর্বিত্ত সময়ের আবর্তনে সব ভুলে যায়
ভুলেও যেন কেউ কেউ অহনির্শ কেঁদে যায় স্মৃতির উপত্যকায় ।
পার্থিবলয়ের এই নাট্যমঞ্চে জীবন যেন একটা ফ্লিম
কখনো রাজা কখনো প্রজা, এইতো জীবন
জীবন যেন বাঁধ বিহীন নদী মতন !
আপন মনে নিরবধি বয়ে চলে তার স্ব-সত্ত্বার গতিধারায়
জীবন থেমে থাকেনা কখনো কারো অধীর অপেক্ষায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


