বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও,
গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ,
সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি,
শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরী,
চোর গুণ্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রির মর্যদা,
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা,
অনেকেই বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ,
দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ,
তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগে হবেনা শেষ,
ইসলাম এই মাটির পরতে পরতে জনপদের ঘরে ঘরে,ইসলাম এই জাতির নব্বইভাগ মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই,
আর কিছু থাক না থাক এই দেশে ইসলাম থাকবে!! সবকিছু বদলে যাক এই দেশে ইসলাম থাকবে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


