somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পুলিশ, একজন সিএনজিওয়ালা এবং একজন আমি ! :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউশনী থেকে বাসায় আসতেছি । আজকে কোন কারনে পাবলিক বাসের সংখ্যা কম ! দেখলাম কাটাবন সিগনালের কাছে আমার মত অনেকেই দাড়িয়ে । কিছুক্ষন পরপর একটা করে বাস আসছে একেবারে ভর্তি হয়ে । কয়েকজন চেষ্টা করে উঠতে পারছে বাকি যারা আমার মত একটু বোকা এবং একটু আরাম প্রিয় তারা ভিড় দেখে বাসে উঠার চেষ্টাই করছে না ! আশায় আছি নিশ্চই এর পরের বাস টা ফাঁকা হয়ে আসবে ।
আমি যেখানে দাড়িয়ে ছিলাম সেখানে তিনজন পুলিশ দাড়িয়ে ছিল ! প্রায়ই এখানে পুলিশ দাড়িয়ে গাড়ির কাগজ পত্র চেক করে ! কদিন আগে দেখছিলাম এক বাইক ধরেছে কাগজ ছাড়া ! আজকেও সেই লোকটাকেই দেখলাম ! তিনজনের ভিতরে দুজন সিপাহী টাইপের একজন মনে হয় আরেকটু উপরের র‌্যাঙ্কের ! উনি চশমা পরা । দাড়িয়ে থাকার মাঝেই দেখলাম একটা কাভার্ট ভ্যান কে দাড় করালো একটু পরে আবার ছেড়েও দিল !
যাই হোক আমার সামনেই তিন ভদ্রলোক টাইপের লোক দাড়িয়ে ছিল ! উনারাও আমার মতই ভিড় দেখে বাসে উঠতে ছিলেন না মন হয় ! একটু পরে একটা সিএনজি দেখে ডাক দিলেন !
সিএনজিটা থামলো !
ঠিক কোথায় যাবে আমি ঠিক শুনতে পেলাম না । মনে হল বেশ ভাল টাকা চেয়েছে সিএনজি ওয়ালা ! কারন লোকটাকে একটু হতাশ দেখলাম ! সিএনজি চলেই যাচ্ছিল এমন সময় সেই চশমা পড়া চিকন মত পুলিশটা সিএনজি টাকে দাড় করালো ! তারপর সেই ভদ্রলোক বলল
-কত বলেছে ?
-চারশ টাকা ?
-চারশ টাকা ?
সিএনজির ওয়ালার দিকে তাকিয়ে বলল
-এখান থেকে ভাড়া চারশ টাকা ?
সিএনজিওয়ালা কথা কয় না ! চশমা পরা পুলিশ বলল
-কাগজ বের কর !
-স্যার আমি দেরি হয়ে যাচ্ছে ! আমার একটু তাড়া আছে ?
-তাড়া আছে তা সিএনজি ব্রেক কেন করলা ? চারশ টাকা ভাড়াই কেন চাইলা ?
সিনজিওয়ালা কোন কথা কয় না !
-কাগজ বের কর !
-স্যার !
পুলিশ ধমকে উঠলো!
-কাগজ বের করতে বলেছি !

আমরা কয়েকজন দাড়িয়ে দেখছি !
পুলিশ বলল
-দুইশ টাকার ভাড়া চারশ টাকা নিবা ! দাড়াও !
কাগজ ঠিক ছিল না ! পুলিশ কেস লিখে দিল !
এক সময় সিএনজজিওয়ালা বলল
-গরীবের উপর এই রকম জুলুম করলেন ?
পুলিশ বলল
-জুলুম ? তুমি ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নিবা সেইটা জুলুম না ? আর আমি তোমার কাগজ নাই তোমার কেইস দিলেই আমি জুলুম করলাম ? তোমারে ছাইড়া দিলে আমি ভাল মানুষ আর না ছাড়লে আমি খারাপ !
কাগজ হাতে ধরিয়ে বলল
-যাও বিদায় হও !
-স্যার ভাড়াটা নিয়া যাই !
-কোন ভাড়া নাই এখানে । যা ভাগো !

আমি পুরোটা দাড়িয়ে দেখলাম । মন ভাল হয়ে গেল ! দেখলাম পুলিশ তারপর ঐ লোক গুলোর কাছে গেল ! লোক গুলোই পুলিশের সাথে পরিচিত হল ! তারপর টুকটাপ কথা শুরু করে দিল !

আমার কাছে ব্যাপারটা বেশ ভাল লাগলো ! মনে মনে পুলিশ কে একটা ধন্যবাদ দিলাম !
হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না তবে আমি এই টা বিশ্বাস করি এবং এটাই চাই যে কুকুরের সাথে ঠিক কুকুরের মতই আচরন করা উচিৎ ! যে যেমন কাজ করবে ঠিক তেমনই তার প্রতিদান হওয়া উচিৎ !
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×