somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই কি ডিজিটাল বাংলাদেশ !!! ???

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ দেশ করে কি হবে । কি পাবো । কি দেবে দেশ আমাকে । মুক্তিযোদ্ধাদের ই দাম নাই । সেখানে আমি তো এক নগন্য মানুষ । দেশের জন্য কত জন ই তো কত কিছু করলো । কি লাভ হয়েছে । অবাক হচ্ছেন । অপেক্ষা করুন ।
.
আজ গিয়েছিলাম পাসপোর্ট অফিসে । তো সব যথারীতি সাইন টাইন করে কম্পিউটার ইনপুট দেয়া হবে সেখান থেকে স্লিপ নিয়ে ছবি তোলা আর স্বাক্ষর । লাইন এ দাড়ালাম । যেহেতু নিয়ম হচ্ছে লাইনে দাড়ানো । বেশি না এক ঘন্টা পর খেয়াল হল যেখানে ছিলাম সেখানেই আছি । এক চুল ও নড়িনি । ব্যাপারটা খেয়াল হতে কানে আসল । আর কতখন দাড়িয়ে থাকব । স্যার আপনে একটু দেখেন সকালেথন দাড়াইয়া আছি । আমাদের আর কত হয়রান করাবেন । নিজেই ভাব এতখন কই ছিলাম । যাই হোক আশে পাশে নজর দিলাম একটা দরজা চোখে পরল দেখি আবেদন পত্র নিয়ে ইউনিপফর্ম পরা লোকজন ঢুকছে । তাদের কাজ আগে হচ্ছে । বুঝে গেলাম কি হচ্ছে । ৩:১ হচ্ছে । এরই মধ্যে পিছনে এক লোক লাইনে দাড়ানো একজন কে বলছে -
= ভাই কি কাজ করাইবেন ?
= জ্বে ।
= আজকে তো পারবেন না ।
= ক্যান ? ( ভয়ার্ত স্বরে )
= একটু পর বন্ধ হয়ে যাবে আমারে ৫০০/- দেন ১০ মিনিটে কাজ হয়ে যাবে ।
আমি চিন্তা করলাম বাহ ভাল তো । কিন্তু সে আমাকে কিছুই বলেনি । পিছনের লোকটি টাকা দেয়নি তাই সে চলে গেলে । তারপর দেখি লাইন এগোচ্ছে স্বস্তি পেলাম । অবশেষে প্রায় আড়াই ঘন্টা যুদ্ধ করে জয় ছিনিয়ে নিলাম ।
.
পাসপোর্ট অফিসে একটা লেখা ছিল "" দালাল চক্র হতে সাবধান "" । সত্যি কথা দালালদের টাকা দিয়ে কি করবেন আমাদের নিজেদের লোক আছে তাদের দিন আমরা কাজ করে দিব । সবচেয়ে অবাক বিষয় তারা কাজ রেখে অনেকেই ঘোরাফেরা করে । তাছাড়া যারা গার্ড আছে তারা আবেদন পত্র নিয়ে এই তলা ওই তলা যায় । এই টেবিল ওই টেবিল করে । এই কি ডিজিটাল বাংলাদেশ । এই বাংলাদেশের স্বপ্ন কি দেখে গিয়েছিলেন আমাদের পূর্ব পুরুষেরা । এর জন্য ই কি যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল ।
.
সিস্টেমটা কে বদলাতে হবে । বদলাতে হবে আমাদের নিজেদেরকে । দরকার হলে লোক বেশি নিয়োগ দিন । যদি প্রয়োজন হয় আবেদন পত্র জমা দিন যাচাই বাছাই করে তিন চার দিন পর ছবি আর স্বাক্ষর নিন । কিন্তু নিয়মটা কঠোর করুন । তা মানার এবং মানানোর ব্যবস্থা করুন ।
.
আমরা সাধারন জনগন ই ভাল না । কিভাবে ? আমাদের ধৈর্য এত কম একটু দেরি সহ্য হয় না । তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা একে ওকে টাকা দেই । আমরাই দুর্নীতির সুযোগ করে দেই । আমরা সবাই যদি না দেই তবুও তাদের কাজ করতে হবে । কিন্তু এই কথা গুলো কারো বোঝার ক্ষমতা নেই । কারন আমরা কখন ই অভ্যাস ত্যাগ করতে পারবো না । তবুও এক আশাবাদী বড় ভাইয়া বলেছিলেন , আমি তোদের নিয়ে আশাবাদী । ভাইয়া কে বলতে চাই ,আমিও আশাবাদী এই দেশ কে নিয়ে দেশের মানুষ কে নিয়ে । এক দিন হয়ত সুদিন আসবে ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×