trance-স্বপ্নপ্রয়াণের গল্প
Trance এর কাহিনি বলে ছবিটি দেখার মজাকে গলা টিপে হত্যা করার কোন ইচ্ছাই আমার নাই ! তবে কিছু কথা বলার আছে ...
১. ছবির কাহিনি এবং বিষয়বস্তুর প্রতি কুশীলবদের চারিত্রিক “ডেডিকেশন” সত্যিই দেখার মত ।কত অবলীলায় ওরা সংস্কার ভাঙতে পারেন,সেটা আশ্চর্যের ব্যাপার বটেই । আমাদের বাংলাদেশে এইরকম “চারিত্রিক ডেডিকেশন” পেতে আমাদের আরো একটা শতাব্দীর অপেক্ষার প্রয়োজন আছে !
২. গান,অতি নাটুকেপনা আর অভিনয়ের অতিরঞ্জন ছাড়াও যে শুধুমাত্র কাহিনি আর মেদহীন অভিনয়ের কারণেই ছবি উপভোগ্য হতে পারে,এই ধারণা এই উপমহাদেশে খুব প্রচলিত নয় । ছবির কাটতি বাড়ানোর জন্য এখন আবিষ্কার করা হয়েছে “আইটেম সং”! খুব সম্প্রতি আমাদের দেশীয় চলচ্চিত্রেও এর আমদানি ঘটেছে ! একজন অর্ধনগ্ন নায়িকার পেছনে শত শত ছেলে-মেয়ের নাচাকুঁদা কিভাবে একটা ছবির “আইটেম থিম” বা “উপভোগ্যের নির্ধারক” হতে পারে সেটাই আমার মাথায় ঢুকে না । পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো ছবি বিভিন্ন পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছে,সেগুলোর কোনটাতেই এইরকম উদ্দাম নৃত্যগীত নাই । এই জন্যই বোধ হয় আমাদের এত দুর্দশা ! কারণ আমরা একটা ছকে আটকে আছি,যেখানে থাকবে পুতপুতে প্রেমের কাহিনি,৪-৫টা গান,একটা “আইটেম সং”,দু’চারটা ঢিসুম-ঢিসুম,অতিরঞ্জিত ভাবালুতা(কান্না,মিলন,চুম্বন কিংবা শয্যাদৃশ্য) ...এই হল ফর্মুলা ।
৩. বহিঃবিশ্বের ছবি দেখলে বুঝা যায় ওঁদের চিন্তাভাবনার অগ্রসরমানতা,গভীরতা। ওঁরা ছকবদ্ধ চিন্তাধারায় বিশ্বাসী নয়,প্রেমপিরিতি,নাচগান ছাড়াও মানুষের জীবনের আরো বিভিন্ন পর্যায় আছে । প্রতিদিন নিত্যনতুন জীবননির্যাসের উপর ওঁদের সূক্ষ্মদৃষ্টিই আমাদের থেকে ওদের আলাদা করে রেখেছে । চিন্তার বিভিন্নতা,বিচিত্রতা থেকেই জ্ঞানের বিকাশ,সেই জায়গাতেই ওঁরা আমাদের থেকে শ্রেষ্ঠ ।
পাদটীকাঃ আমাকে বাংলাবিরোধি বা বাংলা ছবি বিরোধি ভাবার কোন কারণ নাই।আমি যথেষ্ট বাংলা ছবি দেখি।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।