somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রীতি আপুর লেখাঃ অতির জন্য '' আমার খোকন মামা ''

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার বাবাকে নিয়ে তুমি কেবল গর্ব করবে তা কেনো ,সেটাতে আমার যে কতটা অংশ আছে ,তা কি তুমি জানো ? কত বড় প্রতিদান আছে তার দেশের জন্য তা বলে শেষ করা যাবেনা l দুঃখ কেবল ওনার মত সৃষ্টিশীল মানুষের আমাদের মতো হতভাগা দেশে জণ্ম ! খোকন মামাকে সেই ছোট বয়েস থেকে আমি নিজের মামা হিসাবে জানি মজার কথা তিনি আমার খালু , তার সাথে মাছ ধরতে যাওয়া ,পাখি শিকার করতে যাওয়া , প্রচন্ড গরমে হঠাত করে আসতেন তার বিশ্ববিখ্যাত নীল্ ভেসপা নিয়ে আম্মাকে মানিয়ে নিতে তিন সেকেন্ড মত লাগত তার ,তার পর উনার নীল্ পন্খীরাজে চড়িয়ে আমি আর উল্কা আপ্পুকে নিয়ে চলে যেতেনমতি ঝিলের'' ইগলু'' আইস ক্রিমের দোকানে সেই সময়ে পুর ঢাকা শহরে একটাই আইস ক্রিমের দোকান,সে গরমে আমি আর উল্কাপু যখন খোকন মামার হাত ধরে সেই দোকানটিত়ে প্রবেশ করতাম আমাদের মনে হতো সাইবেরিয়ার কোনো রূপ কথার রাজ্যে চলে এলাম l এরপর আইস ক্রিম খাওয়ার কথা কি বলব, উনি বলতেন দোকানের লোকদের 'আমার দুই মা জননীকে নিয়ে এসেছি খাতিরের কোনো কমতি হলে তোমাদের খবর আছে ! দোকানের সবচেয়ে মজার আইসক্রিম দুজনের জন্য নিয়ে এস ! তুমি বল্লে বিশ্বাস করবে না সে সময়ে যেই আইস ক্রিম আমি আর উল্কাপু আমাদের খোকন মামা আমাদের খাইয়েছেন তোমরা বা এখন এখনকার বাংলাদেশের কোনো পাচ তারা হোটেল গুলুত়ে পরিবেশন করতে পারবে কিনা আমার সন্দেহ আছে , বড় দুটু নৌকা আকৃতির পরিবেশন পাত্রে চকলেট, ভেনিলা ,স্ট্রবেরী আইসক্রিম থাকতো চারিপাশটা সাজিয়ে দিতো ফ্রুট দিয়ে (কলা, আপেল ,আঙুর , বাদাম পেস্তা )l খোকন মামা আমাদের পাশে বসে থাকতেন অথবা তার ঐতিহাসিক ঝোলা থেকে কাগজ পেন্সিল রং বের করে নিজের মনে কাজ করতেন টেবিলের অন্য পাশে বসে আর দেখতেন আমরা যে কত তৃপ্তি নিয়ে নৌকা ওয়ালা পাত্র থেকে ঘন্টা খানেক লাগিয়ে আইসক্রিম খাচ্ছি , খোকন মামাকে নিয়ে আমার এমন আনন্দের কত যে স্মৃতি আছে তা বলতে গেলে আমাকে সত্যিকার অর্থে একটি বই লিখতে হবে , তিনি আমার কোনো বড়লোক টাকা ওয়ালা মামা ছিলেন না ,তিনি ছিলেন অনেক বড় হ্রদয়ের মানুষ ! রোজগার করতেন কম কিন্তু তিনি যখন খরচ করতেন তখন যেকোনো কোটিপতি মামাকে হাড়িয়ে দিয়েছেন অনায়েসে ,এ আমি হলফ করে বলতে পারি !!এমন হ্রদয়বান মামা দুরে থাকুক নিঃস্বার্থ মানুষই খুঁজে কেউ পাবে না এ যুগে !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×