নিজেকে নিয়ে কম-বেশি সবাই ভাবে। আমিও ভাবি। কিন্তু কোন কুল পাই না। কখনো মনে হয়, হ্যাঁ নিজেকে চিন্তে পেরেছি। আবার পরক্ষণেই মনে হয় ,না ঠিক এটা আমার প্রকৃত রূপ নয়। আমি অন্য রকম।
আমার ভেতরে মনে হয় আরেকটা মানুষ আছে। মাঝে মধ্যে সে জেগে ওঠে সব উলট-পালট করে দেয়। সহজ সুন্দর ভাবনা গুলিকে উল্টে দিয়ে একেবারে চমকে দেয়। ভাবতে বাধ্য হই এতদিন নিজেকে যে ভাবে ভাবছি তার মধ্যে অনেক গলদ আছে।
আমার পরিচিতরাও আমাকে খুব বুঝতে পারে বলে মনে হয় না। কারণ তারা আমার সাথে কথা বলে অনেকটা অপরিচিতদের মত। এটা যে তাদের দোষ তাও বলতে পারি না । কারণ নিজেই নিজেকে চিনতে পারি না বলে একটু আলাদা থাকতে চেষ্টা করি।
তার পরেও নিজের একটা রূপ দাঁড় করাতে চাই। কিন্তু পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



