আজ দৈনিক সমকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ দেখে বেশ অবাক হলাম। সংবাদের বিষয় বস্তু হলো- এখন থেকে একাধিক তৃতীয় শ্রেণী প্রাপ্তরাও নাকি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হতে পারবেন। এর আগে ১৯৯৫ সালের ২৪অক্টোবর থেকে একাধিক তৃতীয় শ্রেণী প্রাপ্তরা প্রধান শিক্ষক না হওয়ার বিধান চালু ছিল। সে আদেশ বাতিল করে শিক্ষামন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এখন থেকে একাধিক তৃতীয় শ্রেণী প্রাপ্তদের প্রধান শিক্ষক হওয়ার বিধান চালু করল। এখন প্রশ্ন হলো এই সব তৃতীয় শ্রেণী প্রাপ্ত প্রধান শিক্ষকদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করবেন তারা কোন শ্রেণীর শিক্ষা গ্রহণ করবে তা কি কারো জানা আছে? আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে রাশেদ খান মেনন এর মত মানুষ এ কমিটির সভাপতি হয়ে নির্বোধের মত এমন একটি সিদ্ধান্ত কিভাবে নিতে পারলেন? সারা জীবন শুনে এসেছি সবচেয়ে মেধাবীরাই শিক্ষক হয়ে থাকেন । আর এখন হাঁটছি আমরা উল্টো পথে। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে- হঠাৎ এ সিদ্ধান্ত নেয়ার উদ্দেশ্য কি? দেশে মেধাবীদের সংখ্যা কমে গেছে? নাকি বিশেষ কারো সুবিধার জন্য সমগ্র জাতির উপর এই হটকারী সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার প্রক্রিয়ার অংশ এটি?
একাধিক তৃতীয় শ্রেণী প্রাপ্ত শিক্ষকরা যাদের শিক্ষা দিবেন তারা কোন শ্রেণীর শিক্ষা পাবেন এটা কেউ জানেন কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।