somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Biponee.Com-এর ক্রেতা হয়রানি এবং একজন গ্রাহকের অপদস্ত হওয়ার গল্প

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অনলাইন ক্রয়-বিক্রয় যেমন বাড়ছে, তেমনি হঠাত গজিয়ে ওঠা অনলাইন শপ গুলোর ক্রেতা হয়রানিও বাড়ছে। এইসব হঠাত গজিয়ে ওঠা সাইটগুলোর কোন অভিজ্ঞতাই নেই কিভাবে একটা অনলাইন শপ চালাতে হয়। শুধু একটা অয়েবসাইত খুলে আর ফেসবুক অ্যাড দিয়েই তারা খালাশ। ক্রেতা সন্তুষ্টি বা ক্রেতাকে সঠিক সেবা দেয়ার জন্য যে কিছু নুনতম জ্ঞান থাকা লাগে তার কিছুই তাদের নেই। ক্রেতা হয়রানি তাই আজকে নিজের অনলাইন শপিং এর অভিজ্ঞতা / নালিশ যাই বলেন, জানানোর জন্য e-Cab নামে একটা সংগঠন আছে। তাদের কাছেও নালিশ জানিয়েছি। কোন প্রতিকার পাব কিনা জানি না। তবুও আমার মত কেউ যেন এইসব ভুঁইফোঁড় অ্যাড-সর্বস্ব অনলাইন সাইট থেকে জিনিস অর্ডার করে হেনস্থা না হয়, তাই এই লেখা।

আমি গত ২৫ অক্টোবর, রবিবার ২০১৫ তে Biponee.Com এর ৮০%* পর্যন্ত ডিস্কাউন্টের একটি ফেসবুক অ্যাড দেখে তাদের ওয়েবসাইটে যাই এবং ৪ টি জার্সি অর্ডার দেই। অর্ডার প্লেস করা হয় "Cash On Delivery" তে। ঠিকানা চট্টগ্রাম, তাই ডেলিভারি চার্জ ৬০ টাকা। পরদিন বিকেল টার দিকে Biponee.com থেকে আমাকে কল করা হয় অর্ডার কনফার্ম করার জন্য। আমি ফোন রিসিভ করি এবং ২১ সেকেন্ড হ্যালো, হ্যালো বলতে থাকি। অপর পাশ থেকে কিছু আবছা আবছা কথা শোনা যাচ্ছিল কিন্তু লাইনে সমস্যার কারনে সম্ভবত কথা পরিষ্কার আসছিল না। ২১ সেকেন্ডের সময় লাইনটি কেটে যায় (নিচে ছবি সংযুক্ত করা হল)। আমি ভাবলাম লাইনে সমস্যা, ঠিক আছে আবার কল আসবে। কিন্তু তার পরপরই আমি একটা মেইল পাই যে আমার অর্ডার Cancelled. আমি সাথে সাথেই তাদের নাম্বারে ফোন দেই এবং আমার অভিযোগ জানাই। কিন্তু তারা আমাকেই উল্টো দোষারোপ করল। আমি নাকি ফোন ধরি নাই ( যেখানে আমাকে ফোনই দেয়া হয়েছিল ১ বার এবং আমি ফোন ধরে ২১ সেকেন্ড লাইনে ও ছিলাম)। আমাকে বলা হল আমাকে আবার অর্ডার করতে হবে। আমি বললাম যে আমি তো অনেক খুঁজে অর্ডার দিয়েছিলাম, এখন আবার অইগুলো খুঁজে অর্ডার দেয়াটা ঝামেলা আর তখন যেহেতু Offer চলছিল তাই অনেক Product ই Out of Stock দেখাচ্ছিল। আমি বললাম যে যেহেতু অর্ডার টা মাত্রই Cancelled হয়েছে, Product গুলো অবশ্যই Stock এ থাকবে। আপনি আমার আগের অর্ডার টাই Accept করে নেন। এইবার আমাকে বলল যে, উনি আগের টাই অর্ডার করতে পারেন, তবে ( এক শর্তে ! ) আমাকে আগে Bkash এ টাকা Payment করতে হবে। যদিও এটা অপমানজনক ( যেহেতু আমি আগে Cash on Delivery তে অর্ডার করেছিলাম) তবুও আমার Bkash এ তখন টাকা ছিল বলে আমি রাজি হলাম। তার কয়েক ঘণ্টা পর আমাকে একটা মেইল করা হল, যেখানে দেখলাম ৪ টার জায়গায় শুধু ২ টা জার্সির অর্ডার প্লেস করা হয়েছে। আমি তাই আর ওইটা পে করিনি। আজকে সন্ধার পর আবার আমাকে ফোন করা হল, বলল যে আমার নাকি আজকে দুপর ২ টার মধ্যে ওই টাকা বিকাশে পে করার কথা ছিল ! আমি তাকে আবার সব বললাম। সে আমার সাথে যার পর নাই Rude Behave করল। আমি ফোন ধরি নাই হেন তেন... এবং আমি যখন থাকে বুঝিয়ে বলতে চাইলাম যে আমি তো ৪ টা অর্ডার করেছিলাম, এই অর্ডারে তো ২ টা আছে, সে আমাকে বলল, "এত কথা বলে লাভ নাই, আপনি কি এই ২ টার জন্য Bkash করবেন, নাকি করবেন না ?" এই রকম খারাপ ব্যাবহারের পর আর কি বলার থাকে। আমি বললাম যে না, আমি আমার যে ৪ টা অর্ডার করেছিলাম, ওই ৪ টা অর্ডার হলেই কেবল পায় করব। সে সাথে সাথে লাইন কেটে দেয়, এবং অর্ডার ও Cancel করে দেয়।

আমি একজন Frequent Online Shopper. আর যারা আমাকে চিনেন তারা তা জানেন। আমি বাংলাদেশের আরও অনেক নতুন-পুরনো Online Site থেকে শপিং করেছি। কিন্তু এই রকম হেনস্থা কখনই হতে হয়নি। এখানে আমি উল্লেখ করতে চাই, Daraz.com, Akhoni.com থেকে আমি যখন অর্ডার করেছি, তখন কোন Product অর্ডার প্লেস করার পরে Stock এ না থাকলে তারা আমাকে ফোন করে সেটা জানিয়েছে এবং কোন প্রোডাক্ট টা তারা দিতে পারছে না / Cancel করছে সেটা আমাকে জানিয়েছে এবং ওই Product টা ছাড়া বাকি Product গুলো আমি অর্ডার করব কিনা টা জানতে চেয়েছে। তাই কি হওয়া উচিত নয়?

আমি আশা করি Biponee.com এর কর্তৃপক্ষের কারো নজরে জদি এই লেখা পড়ে তবে উপজুক্ত মন্তব্য জানাবেন। আমার মনে হয় কর্তৃপক্ষের জানা উচিত যে, কাস্টোমাররা ফেলনা না, যে যা খুশি তাই করবে। সবাই এই ধরনের ভুঁইফোঁড় অনলাইন শপ থেকে শপিং করা থেকে বিরত থাকবেন।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×