somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশা’আল্লাহ, আমরা যেমন স্বরাষ্টমন্ত্রী পাইছি, তেমনি একজন আইজিপি পাইছি এরপর আরেকজন কমিশনারও পাইছি একেবারে জব্বর ।এই বর্বরতার তীব্র নিন্দা জানাই,এসব নাটের গুরু কারা ???

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পুরান ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ...

শুনলে হাসি পাই এসব খবরে .........।।

দায় স্বীকার করে আইএস আর কাজ করে বিএনপি জামাত লন্ডন থেকে।
আই.এস রাশিয়ার আক্রমন এ এখন লন্ডভন্ড অবস্থা....এরা এখন এসব করার টাইম আছে নাকি ?
এই সব বইলা পার পাওয়া যাবে না, ঘটনার সময় সেখানে সাদা পোষাকে সরকারী বাহিনী ছিল| তারা সেখানে কি করছিলেন ? কেন গিয়েছিলেন ??!!যেই দল আসলে মানুষ খুনের মেলা বয়ে যায়; বোঝাই যাচ্ছে এটা কাদের কাজ; বিশ্বজিত, ত্বকী, সাত খুন, গুম, রুনি, সাগর, একটার পর একটা ধর্ষণ, মেলাতে নারী হয়রানি আর কত বলব? নিজেরা করে অন্যদের ঘাড়ে চাপানো আমাদের স্বভাব !

এটা গত কালের খবর আর আজকের খবর নিয়ে কিছু বলি


মাশা’ল্লাহ, আমরা যেমন স্বরাস্ট্রমন্ত্রী পাইছি, তেমনি একজন আইজিপি পাইছি এরপর আরেকজন কমিশনারও পাইছি একেবারে জব্বর । বাহ, তাদের কথা বলা, অংগভংঘীর কি ছিরিরিরিরিরিরিরি । আর এরা রাখবো আমাদের নিরাপদ ? ব্যস, তাইলেই সারছে .........................
জঙ্গি টংগি কিছু না। আসলে দুই দলের অপরাজনীতির খেলা। এই দুটি দলকে দেশ থেকে তাড়াতে পারলেই দেশ শান্ত থাকবে।সব জায়গায় জঙ্গী দেখাতে দেখতে এখন আসল জাগায়ই জংগী দেখছেন না ?? ভয় পাইছেন নাকি ??
এত লেখালেখি আর মন্তব্যের কি আছে? মাননীয়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রী, এমপি, নেতারা যেকোনো ধরনের নাশকতার ঘটনা ঘটা মাত্র জেনে যান ঘটনায় কারা জড়িত। পুলিশ প্রধান যেভাবে গরম গরম রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন তাতে সন্দেহ হয় উনি পুলিশের আইজি !! কেবল ঘটনা ঘটার আগে এসব করিতকর্মা ব্যাক্তিরা কিছুই জানতে পারেননা!!!
যে দুটি স্থানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে সেসব স্থান সিসিটিভির আওতাভুক্ত ছিল। অর্থাৎ সে সময় কারা বোমাটি বহন করেছে তা স্পষ্ট খুঁজে পাওয়ার কথা। তবে অনুসন্ধানের কাজে পুলিশের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চাওয়া হলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে গিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, এটি জঙ্গি হামলা নয়, এটি পরিকল্পিত নাশকতা। দেশের স্বাধীনতা বিরোধীরাই এ ঘটনা ঘটিয়েছে।






ভাবতে অবাক লাগে, ঘটনা ঘটার পরে কয়েক ঘন্টার মধ্যেই ওনারা কিভাবে জেনে যান ঘটনা কারা ঘটিয়েছে। আবার তদন্ত কাজও শুরু করেন, এটা অবশ্য অনেকদিন চলে। তদন্ত করার আর দরকার কি? সবই যদি জানেন তবে তার কি আর কােন দরকার আছে? আর যদি তদন্ত করেন, তবে তার প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সরকারের মন্ত্রী,দক্ষমতাশীন দলের নেতা, এমপি কিংবা বাহিনী সমূহের কর্তারা যে যার মতো করে না বলে দয়া করে চুপ খাকলে জনগণের মধ্যে শংকা বা ভ্রান্ত ধারণা অনেক কমে আসবে। পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে যেন পেশাদারীত্বের সাথে তা হয়। আমি বিশ্বাস করি, তবেই পুলিশের কাজের গুনগত মান বাড়বে ও সেই সাথে তাদের উপর জনআস্থাও অনেক বাড়বে।



!

দৈনিক জনকণ্ঠের খবর স্ক্রীনশট



জঙ্গি ও স্বাধীনতাবিরোধী শক্তিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আর তাজিয়া মিছিলে নাশকতার আগাম খবর দৈনিক জনকণ্ঠ ২১ অক্টোবরেই জানত । শিয়াদের তাজিয়ায় নাশকতার আগাম খবর দৈনিক জনকণ্ঠ জানত, কিন্তু সরকার তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলনা কেন? তাছাড়া নাশকতার খবর ২১ অক্টোবরেই দৈনিক জনকণ্ঠ জানল অন্য কোন পত্রিকা জানল না কেন?গণমাধ্যমের বরাতে জানা যায় পুলিশের একদল সদস্য গভীর রাতে হোসনি দালান থেকে বের হয়ে আসার পরপরই এই বোমার বিস্ফোরণ ঘটে!

সার কথা


এই বর্বরতার তীব্র নিন্দা জানাই,এসব নাটের গুরু কারা ???

হিন্দুুদের দুর্গাপূজা গেল, যা দেশের সর্বত্রই অনুষ্ঠিত হয়েছে; কোন অপ্রীতিকর ঘটনা ঘটলো না, বেশ ভালভাবেই তা শেষ হ’ল এবং সকল সম্প্রদায়ের ক্ষেত্রে তা-ইতো হওয়া উচিৎ। আর বোমা হামলা হ’ল কোথায় ? শিয়াদের (শিয়ারা কাফের )তাজিয়া মিছিলে, তাও আবার পুলিশের উপস্থিতিতে, একটা দু’টো নয়, ১০-১৫-টা বোমার মুহুর্মহু বিস্ফোরণ। কারা করে এসব ? এরা কি দেশটাকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়, নাকি সাজাতে ? যারাই করুক, আমরা আমজনতা তাদের ঘৃণা করি, ধিক্কার জানাই।
জঙ্গিরা কি পরিকল্পনা করে হামলা করে না?..সবকিছুতেই আগবাড়িয়ে কথা বলা ঠিক না । গাদা গাদা পুলিশ, গোয়ান্দা বাহিনী; ১০-১৫ টা বোমা ফাটলো কেউ টের পাইলো না!!, এটা ২টা প্রশ্ন সামনে নিয়ে - আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, সক্ষমতা অথবা তাদের আন্তরিকতা । একের পর এক ঘটনা ঘটছে, পরস্পর কে দোষারোপ আর বড় বড় বুলি ছাড়া কোন সমাধান এসেছে?...এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং অপরাধীরা উৎসাহিত হচ্ছে । সময় এসছে কথার থেকে কাজ বেশী করার, দেশের নিরাপত্তার স্বার্থে সবার একত্রিত হওয়ার ।

বাংলাদেশ আজ ভাল নেই কোথায় যাচ্ছে তার ও সঠিক গন্তব্য কেউ বলতে পারবেনা স্বাধীনতার ৪৪ বছর পর এসেও গন্তব্যহীন যাত্রায় অবতীর্ণ হয়েছে একমাত্র ক্ষমতা লুভিদের কারনে ।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×