
আমাদের দুর্ভাগ্য যে আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক কর্মকান্ডে এত ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে যে জনগণের সামান্যতম আস্থা তাদের প্রতি নেই। আস্থা ফিরিয়ে আনা জাতির জন্য অতি জরুরী। এজন্য অতিকথন পরিহার করতে হবে। কোন ঘটনা ঘটার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু সবাই যখন প্রতিপক্ষকে দোষারোপ শুরু করে দেন তখন আইন-শৃঙ্খলা বাহিনী তার বাইরে যেয়ে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। মনে হচ্ছে আমরা টিকে থাকার সকল যোগ্যতাই হারিয়ে যেতে বসেছি।

পুলিশের দেয়া বক্তব্যের চেয়ে কথিত আসামীদের পরিবারের বক্তব্য আরো শক্তিশালী ও প্রমাণ স্বাপেক্ষ বলে মনে হচ্ছে।দায় ঘোচানোর জন্য নিরীহ মানুষদেরকে আসামী বানিয়ে শাস্তি ভোগ করানো একটা শিল্পে পরিণত হয়ে গিয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে কোন মানুষ অপরাধী প্রমাণিত হবার আগেই র্যাব ও পুলিশ মিডিয়ার মাধ্যমে তাকে অপরাধী খেতাব দিয়ে জনগণের সামনে হিরো সেজে চলেছে। অপরাধী প্রমাণিত হবার আগেই অপরাধী হিসেবে সাব্যস্ত করিয়ে দেয়াও অতি জঘন্য অপরাধ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে লাল মটর সাইকেল থাকলেও, উদ্ধা করা মটর বাইকটি লাল নয়, সিলভার রঙের৷ আটকদের সোমবার সাংবাদিকদের সামনে আনা হলেও তাদের অন্তত একজনের পরিবার দাবি করেছে যে, তাকে আদতে ১০ থেকে ১১ দিন আগে আটক করা হয়৷ এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘‘এটা ঠিক নয়, আমরা তাদের গত রাতেই আটক করেছি৷
খুনের পর গনমাদ্ধমে আসা সিসি টিভি ক্যামেরার ফুটেজে লাল রংয়ের মটরসাইকেল থাকলেও, উদ্ধার করা মটর বাইকটি লাল নয়, সিলভার রঙের৷এ প্রসংগে পুলিশ কমিশনার বলেছেন ‘‘আমরা নিশ্চিত হয়েছি যে, আটক মটর সাইকেলটিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে ৷ রঙের বিষয় নিয়ে ভাবছি না।"
মোট কথা ,
আর সরকারের প্রতি অনুরোধ এই বিদেশি হত্যা জাতীয় সমস্যা ।এটাকে ছোট করে ও স্বজনপ্রীতি করে দেখার কোন অবকাশ নেই ।এই অপরাধি যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনেন ,অন্ততপক্ষে এই কাজ টা যাতে পুলিশ নিরপেক্ষ ভাবে করে তার প্রয়োজনীয় ব্যাবস্থা নিন । তানাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের হামলার আসংক্ষা আর খুনিরা নির্ভয়ে ঘুরে বেড়াবে । আর বাংলাদেশ আন্তরজাতিক ভাবে খাদের কিনারায় চলে যাবে ।আমরা আম জনতা, আমরা চাই প্রকৃত দোষী যেন শাস্তি পায়। কিন্তু অপরাধীদের বাচাবার জন্য আইন শৃংখলা বাহিনী যেভাবে সাধারণ মানুষকে ধরে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করছে তা সত্যিই ভীতিকর। আমরা খুবই শংকিত।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



