কবিতা ঃ অন্তহীন স্বপ্ন ঃ নাজমুল পথিক
২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্তহীন স্বপ্ন
নাজমুল পথিক
পৃথিবীকে আজ
মৃত মানুষের বসতি মনে হয়
শস্যের মাঠ বিরান
বিষন্ন চোখে তাকিয়ে আছি
মাঝি বসে আছে
ছেঁরা পাল
দিক ভ্রান্ত বাতাস
ভেজা চাদরে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা
স্বপ্ন গুলো ঝিম ধরে বসে থাকে ,
মরে গিয়ে চিতায় উঠে
অসহায় পথিক পথ হারায়
বাওকুনিন্ঠ বাতাস হয়ে
ঘুরপাক খায়
অন্তরের কথা গুলো
জলের লিখনীতে লেখা হয়
আলো ফুটার আগেই
তা মুছে যায়
আমার অন্তর
আমার স্বপ্ন আকাঙ্খা
আতুর ঘরেই মরে পরে আছে
মানুষের আয়ু একদিন শেষ হয় ,
তবুও অন্তহীন এক স্বপ্নের
স্বন্ধ্যান করি
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন