তোমার চাহনি
নাজমুল পথিক
তোমার চোখের চাহনি
লুপ্ত সভ্যতার রহস্যে আবৃত
সে দিন ছিল দমকা বাতাস ,
ঝির ঝির বৃষ্টি
কাদামাটির গন্ধে ভরা অঙ্গন
জানালায় দাড়িয়ে তুমি
স্বর্ণলতা হয়ে দোলে ছিলে
নিবু নিবু প্রদীপের আলোয়
তুমি রহস্যময়ী ইনকা সভ্যতার চেয়ে
তোমার দুচোখের দিকে তাকিয়ে থাকবো
শতাব্দী কাল ধরে
হাতে থাকবে বোদলেয়ারের কবিতা
নীল পদ্মের পাপড়িতে লেখা নাম,
কখনো ক্ষয়ে যাবে না
রোদে পুড়বে
বৃষ্টিতে ভিজবে
বতাসে ভাসবে
সীমাহীন কাল ধরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



