peace tv নামক channel টা আমি সচরাচর দেখি না। গত পরশু দিন দেখি ডঃ জাকির নায়েক সাহেব এর একটা program হচ্ছে। বয়ানের বিষয় cartoon. উনার মতে tv তে superman, batman, spiderman টাইপের যেসব cartoon দেখায় সেইগুলোয় কোনো morale নাই। তাই বাচ্চাদের এইসব ণীতিবিবর্জিত cartoon দেখতে না দিয়ে islamic cartoon দেখতে দেয়া দরকার। এইটা মাথায় রেখেই উনারা বেশ কিছু cartoon তৈরি করেছেন যেগুলোয় Quran ও Hadith নিয়ে প্রচুর আলোচনা আছে। আমি একদমই ইসলাম বিদ্বেষী মানুষ নই। কিন্তু এই ধরনের একরোখা, অজ্ঞ মুনষি সুলভ কথা বারতা উনার কাছ থেকে আশা করিনি।
cartoon বাচ্চাদের নির্মল বিনোদন। এইখানে ধর্ম টেনে এনে বা ধর্মিয় গুরুগম্ভির আলোচনা এনে তাকে কতটা শিশুসুলভ রাখা যাবে তা মনে হয় প্রশ্নসাপেক্ষ। আর উনার কেন মনে হল superman, spiderman পুরপুরি morale বিবর্জিত? এই cartoon গুলোতে বেশির ভাগ সময় theme থাকে বিপদ্গ্রস্থ মানুষ কে বিরোচিত

ভাবে বিপদ থেকে উদ্ধার করা। এর মধ্যে কি জাকির সাহেব কোনো morale খুজে পান না?
শুধু ধর্ম ধর্ম করে জিকির করাই morale? নাকি উনার মত মঞ্ছে নিজের একগাদা dvd সাজিয়ে উপবিষ্ট থাকা morale? প্রথম কিছু দিন এই লোকটার কথা বার্তা শুনে মুগ্ধ হয়ে ছিলাম। খুব দুঃখের সাথে উপলব্ধি করছি যে সেই মুগ্ধতা হারিয়ে গেছে।