ছেলেবেলায় অনেক ভোরে জাগতাম ঘুম থেকে। কিন্তু আজকাল নাগরিক নির্ঘুম রাত্রি যাপন এর কারণে সূর্য্য ওঠা দেখিনা বহুদিন। তাই কিছুদিন আগে ঠিক করলাম যে করে হোক ভোরে উঠতে হবে। যাই হোক ব্লগের বন্ধুদের জন্য ভোরে ওঠার কিছু টোটকা [মানে tips]
১. হঠাত কোন পরিবর্তনে যাবেন না। প্রতিদিন ১৫ মিনিট করে এগিয়ে আনুন জাগার সময়।
২. তাই শুয়ে পড়ুন একটু তাড়াতাড়ি। tv দেখা বা net surfing এর জন্য রাত জাগা আপাতত স্থগিত করুন। যদি মনে হয় বিছানায় গেলে ঘুম আসবে না তবু শুয়ে পড়ুন। দরকার হলে কিছুক্ষন গল্পের বই পড়ুন শুয়ে শুয়ে।
৩. Alarm এর source একটু দূরে রাখুন। নতুবা বন্ধ করে আবার শুয়ে পড়বেন।
৪. Alarm বন্ধ করবার পড়ে আর bedroom এ থাকবেন না। বেরিয়ে পড়ুন।
৫. অনেক সময় আমাদের অনেক অন্যায় আবদার আমাদের brain rationalize করে। একে আমন সুযোগ দেবেন না।
৬. প্রতিদিন সকালে করবার জন্য একটা কাজ ঠিক করুন যেটা গুরুত্বপুর্ন।
৭. একে মজার অভিজ্ঞতা হিসেবে নিন এবং সকালে ওঠার জন্য নিজেকে পু্রস্কৃত করুন- হতে পারে এক কাপ গরম চা/কফি কিংবা সুন্দর কিছু গান শোনা।
৮. সময়টা অর্থপূর্ণ কাজে লাগান।
শুভ হোক জাগরণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


